ভারতকে পরাজিত করে উচ্ছ্বাসে ফেটে পড়ল পাকিস্তান, দেখুন ভিডিও
ভারতকে পরাজিত করে উচ্ছ্বাসে ফেটে পড়ল পাকিস্তান, দেখুন ভিডিও
এশিয়া কাপ ২০২২-এ মেগা ম্যাচে প্রবলতর প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিয়ে পাকিস্তান। সুপার ফোর-এর ম্যাচে ভারতের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়েছে বাবর আজমের দল। এশিয়া কাপের প্রথম ম্যাচে যেই ভারতীয় দলের বিরুদ্ধে পাঁচ উইকেটে পরাজিত হতে হয়েছিল, সেই দলকে পাঁচ উইকেটে সুপার ফোরে হারিয়ে মধুর প্রতিশোধ গ্রহণ সমপন্ন হয়েছে।
|
ভারতকে হারিয়ে উচ্ছ্বাসে ভেসে গিয়েছে পাকিস্তানের ড্রেসিংরুম:
আধুনিক ক্রিকেটে বিশ্বের শক্তিশালী দল ভারত। ভারতের মতো হাইপ্রোফাইল, তারকায় মোড়া দল বিগত দশ বছরে কোনও দেশের কাছে ছিল না। ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামা মানেই দলগুলির সামনে কঠিন চ্যালেঞ্জ হার বাঁচানো। এমন শক্তিশালী প্রতিপক্ষকে যদি হারানো যায় তা হলে নিঃসন্দেহে সেই সাফল্যে অনেক বেশি তীব্রতা পায় খেলোয়াড়দের শরীরীভাষায়। এই একই দৃশ্যের সাক্ষী থাকল দুবাই। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে পাকিস্তান পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেওয়ার সঙ্গে উচ্ছ্বাস এবং আনন্দের এক বিশাল স্রোতে ভেসে গেল পাকিস্তানের ড্রেসিং রুম। পাকিস্তান ক্রিকট বোর্ডের টুইট করা ড্রেসিং রুমের মধ্যেরএকটি ভিডিওতে দেখা যাচ্ছে কোনওক্রিকেটার আনন্দে লাফাচ্ছেন, কেউকেউ হাত মেলাচ্ছেন কোলাকুলি করছেন। সাপোর্ট স্টাফ থেকে ড্রেসিং রুমে উপস্থিত পাক দলের সদস্য-প্রত্যেকের মুখের উজ্জ্বল আলো।

শুরুটা ভালইকরেছিল ভারত:
সুপার ফোরে ম্যাচের শুরুটা খারাপ করেনি ভারত। টসে হারলেও প্রথমে ব্যাটিং করে ১৮১/৭ রান তোলে টিম ইন্ডিয়া। এই ম্যাচেও রান পেয়েছেন বিরাট কোহলি। ৬০ রান আসে বিরাটের ব্যাট থেকে। দুই ওপেনার কে এল রাহুল এবং রোহিত শর্মা উভয়ই ২৮ রান করেন। দীনেশ কার্তিকের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ঋযভ পন্থ করেন ১৪ রান। হংকং-এর বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলা সূর্যকুমার যাদব আউট হন ১৩ রানে।

পাকিস্তানের জয়ের নায়ক মহম্মদ রিজওয়ান-মহম্মদ নাওয়াজ:
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই জয়ের মূল দুই নায়ক হলেন মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ নাওয়াজ। ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেন মহম্মদ রিজওয়ান। তাঁর ইনিংসই পাকিস্তানের ইনিংসের ভিত তৈরি করে এবং এগিয়ে নিয়ে যায় প্রতিবেশী দেশটিকে তাদের লক্ষ্যের দিকে। মাঝে মহম্মদ নাওয়াজেরে ২০ বলে ঝোড়ো ৪২ রানের ইনিংস রান রেটের উপর নিয়ন্ত্রণ পেতে সাহায্য করে পাকিস্তানকে। ম্যাচের সেরা নির্বাচিক হয়েছে নাওয়াজ। তবে, যদি পাকিস্তানের ইনিংস তৈরি করা এবং দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিক থেকে দেখা যায় তা হলে রিওয়ানই ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার সঠিক দাবিদার। তবে, নাওয়াজের ভূমিকাও কম ছিল না।

ভারত এবং পাকিস্তানের পরবর্তী ম্যাচ:
সুপার ফোরে এখনও দু'টি ম্যাচ বাকি রয়েছে ভারতের। দুবাইয়ে ভারতীয় দল মঙ্গলবার খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সুপার ফোরে শেষ ম্যাচে অর্থাৎ বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। পাকিস্তানেরও পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। বুধবার রশিদ খান-মহম্মদ নবিের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। শুক্রবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।












Click it and Unblock the Notifications