ধাওয়ান ধামাকা, ভুবির 'নাকল'-এ নাকাল দক্ষিণ আফ্রিকা, জয় দিয়ে শুরু টি-টোয়েন্টি

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও সহজ জয় ভারতের।

একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর টি-টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যহত ভারতের। জোহনসবার্গে ২৮ রানে জিতল বিরাটরা। ব্যাটে ঝড় তুললেন শিখর ধাওয়ান। বল হাতে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নিয়ে কামাল ভুবনেশ্বর কুমারের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে শুরু ভারতের

জোহনসবার্গে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আসলে এই মাঠে টি-টোয়েন্টিতে ষে দল তাড়া করে তারাই জেতে এই পরিসংখ্যানের কথা মাথায় রেখেই ভারতীয় ব্রিগেডকে ব্যাট করতে পাঠায়। এদিন নেমেই রানের ফলুঝুরি ছোটানো শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। মাত্র ৯ বলে ২১ রান করলেও আউট হয়ে যান রোহিত।

Innings Break!

After being put in to bat first #TeamIndia 203/5 in 20 overs (Dhawan 72)

Updates - https://t.co/e6KE457vC8 #SAvIND pic.twitter.com/HRe8il9tVb
— BCCI (@BCCI) February 18, 2018

এরপর শুরু হয় 'গব্বর' শিখর ধাওয়ানের ধামাকা ক্রিকেট। মাত্র ৩৯ বলে ৭২ রান করেন শিখর ঝাওয়ান। ১০ টি চার ও ২ টি ছয় মারেন তিনি। যেভাবে এগোচ্ছিলেন তাতে শতরান করে ফেলারও একটা জোরালো সম্ভবনা তৈরি হয়েছিল। কিন্তু ফেলুওয়ায়ো-র বলে স্কুপ শট মারতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে দেন ধাওয়ান।

এদিকে ধাওয়ান ধামাকার দিনে অধিনায়ক বিরাট কোহলি ২৬ করে আউট হয়ে যান। লম্বা সময় বাদে দলে ফিরে ব্যাট হাতে বিশেষ চমকপ্রদ কিছু করতে পারেননি তিনি। ৭ বলে ১৫ করে প্যাভিলিয়নে ফেরত যান। ধোনি ১১ বল ১৬ রান করেন। মণীশ পান্ডে ও হার্দিক পান্ডিয়া ২৯ ও ১৩ রানে অপরাজিত থাকেন। তবে এই সবার যোগদান মিলিয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে নেয় টিম ইন্ডিয়া।

#TeamIndia win the 1st T20I by 28 runs.

1-0 up in the three-match T20I series.#SAvIND pic.twitter.com/60uU74zs8w
— BCCI (@BCCI) February 18, 2018

টি টোয়েন্টিতে এটা ভারতের তোলা দ্বিতীয় সর্বোচ্চ রান। এদিন প্রোটিয়া ব্রিগেডের হয়ে সফলতম বোলার ডালা ২ টি উইকেট নেন। এছা়ড়া মরিস, শামসি ও ফেলুওয়ায়ো ১ টি করে উইকেট নেন।

এদিকে রান তাড়া করতে নেমে একমাত্র রেজা হেনরিক্স ছাড়া কেউই বিশেষ কোনও প্রতিরোধ গড়তে পারেননি। তিনি ৫০ বলে ৭০ রান করলেও বাকিরা সেভাবে কোনও দাগ কাটতেই ব্যর্থ। একদিনের সিরিজে -র চেয়েও এদিন ধারালো বোলিং করেন ভুবনেশ্বর কুমার। একাই পাঁচ পাঁচটি উইকেট তুলে নেন বিপক্ষের। এদিন ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান করে তারা। ম্যাচে দুরন্ত একটা ক্যাচ ধরেন সুরেশ রায়না, এছাড়া জসপ্রীত বুমরাহ দারুণ ক্যাচ নেন।

Airborne BOOM! How's that for an effort at the boundary ropes! #SAvIND pic.twitter.com/dz4ubi4qiV
— BCCI (@BCCI) February 18, 2018

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+