পথ প্রদর্শক ধোনিই, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রায়নাও

পথ প্রদর্শক ধোনিই, আন্তর্জাতিক ক্রিকটে বিদায় জানালেন রায়নাও

আদর্শ মহেন্দ্র সিং ধোনিকেই পথ প্রদর্শকও মানলেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। শনিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। ধোনির মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় নিজের বিদায়ের কথা জানালেন। আবেগ এবং দুঃখে ভারাক্রান্ত হলেন সুরেশ রায়নার ফ্যানরা।

স্বাধীনতা দিবসে সমাপতন

স্বাধীনতা দিবসে সমাপতন

আদর্শ মহেন্দ্র সিং ধোনির মতো স্বাধীনতা দিবসকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর মঞ্চ হিসেবে বেছে নিলেন সুরেশ রায়না। দীর্ঘদিন ভারতীয় দল থেকে উপেক্ষিত হওয়ার পর এই চরম সিদ্ধান্ত নিয়েই ফেললেন ২০১১-এর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

আবেগপ্রবণ বার্তা

আবেগপ্রবণ বার্তা

গানে গানে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বিদায় বেলায় একই গান ব্যবহার করেছেন রায়নাও। প্রথমে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বাইশ গজ শেয়ার করতে পেরে তিনি কতটা খুশি, তা প্রকাশ করেছেন। পরে দেশ এবং দেশের ক্রিকেট প্রেমীদের ধন্যবাদ জানিয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান। নীল জার্সি গায়ে চাপানো তাঁর কাছে কতটা সম্মানের, তাও জানিয়েছেন রায়না।

দীর্ঘদিন টিম ইন্ডিয়ার বাইরে

দীর্ঘদিন টিম ইন্ডিয়ার বাইরে

২০১৮ সালে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার বাইশ গজে দেখা গিয়েছিল সুরেশ রায়নাকে। প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকার দরুণ খুব একটা খুশি ছিলেন না বাঁ-হাতি। সেই হতাশা চেপেও রাখেননি রায়না। সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী প্রিয়াঙ্কার এক পোস্ট সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছিল। যেখানে স্বামী রায়নার আরও সম্মান প্রাপ্য ছিল বলে লিখেছিলেন প্রিয়াঙ্কা। হয়তো সেদিনই নিজের আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার কথা ভেবে ফেলেছিলেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

সংক্ষেপে রায়নার কেরিয়ার

সংক্ষেপে রায়নার কেরিয়ার

ভারতের হয়ে ১৯টি টেস্ট, ২২৬টি ওয়ান ডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৭৬৮, ৫৬১৫ ও ১৬০৫ রান করেছেন সুরেশ রায়না। দেশের জার্সিতে সাতটি শতরানও রয়েছে তাঁর। রায়নার সর্বোচ্চ আন্তর্জাতিক স্কোর ১২০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+