শামিকে নিয়ে সার্টিফিকেট ধোনির, নিজের টুইটারে আবেগঘন পোস্ট কলঙ্কিত নায়কের
কপিল দেবের পর এবার মহেন্দ্র সিং ধোনি কথা বললেন মহম্মদ শামির সপক্ষে। নিজের মেয়ের ছবি টুইট করলেন শামি।
স্ত্রী হাসিন জাহানের একের পর এক অভিযোগের বোমায় ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন ভারতীয় পেসার মহম্মদ শামি। এমনই অবস্থা যে কোনওক্রমে নিজের বয়ানটা বলার বিশেষ সুযোগও পাচ্ছেন না তিনি।

এই অবস্থায় সবার আগে শামির কোচ শুরু থেকেই তাঁর ছাত্রের পাশে দাঁড়ালেও প্রকাশ্যে কেউ খুব একটা মুখ খুলছিলেন না। তাঁর হয়ে সর্বভারতীয় স্তরে প্রথম মুখ খুলেছিলেন কপিল দেব। এবার শামিকে নিয়ে নিজের সার্টিফিকেট দিলেন মহেন্দ্র সিং ধোনি।
মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বেই জাতীয় দলে অভিষেক ঘটেছিল মহম্মদ শামির। শামির সঙ্গে পেশাদার দুনিয়ায় যাঁদের আলাপ তাঁদের চেয়ে কিছু আলাদা বলেননি মাহিও। জনসত্তাকে দেওয়া প্রশ্নের উত্তরে মহেন্দ্র সিং ধোনি বলেছেন, 'আমি যেটুকু শামিকে চিনি তাতে খুব ভালো একজন মানুষ। ও কখনো নিজের স্ত্রী ও দেশকে ঠকাতে পারে না। এটা শামির ব্যক্তিগত জীবন এ নিয়ে আমাদের এভাবে মন্তব্য করা উচিত নয়। '

এদিকে চেতন চৌহন বলেছেন মহম্মদ শামির চুক্তি বাতিল করা হয়নি শুধুমাত্র আপাতত আটকে দেওয়া হয়েছে। চৌহন এও বলেছেন চুক্তির ভিত্তি শুধুমাত্র ক্রিকেটারের খেলার ক্ষমতা হওয়া উচিত,অন্য কিছু সেখানে আসা উচিত নয়।
এদিকে স্ত্রী হাসিনের একের পর এক অভিযোগে জেরবার মহম্মদ শামি এক হৃদয় ছুঁয়ে যাওয়া পোস্ট করেছেন। যাচে নিজের মেয়ে -র একটি ছবি দিয়েছেন। যেখানে একরাশ চকোলেটের সামনে বসে আছে মেয়েটি। শামি লিখেছেন , 'মিস ইউ বেবো'। আসলে স্ত্রী হাসিনের সঙ্গে গন্ডগোলের জেরে মেয়ে -র সঙ্গেও দেখা করতে পারছেন না ভারতীয় পেসার।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Chocolate lover ....miss u bebo <a href="https://t.co/xOdfkBwtPv">pic.twitter.com/xOdfkBwtPv</a></p>— Mohammad Shami (@MdShami11) <a href="https://twitter.com/MdShami11/status/973200310389719040?ref_src=twsrc%5Etfw">March 12, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications