কানে কানে কী বললেন মাহি, যাতে বাজিমাত ভুবির, দিলেন স্বীকারোক্তি

ডাম্বুলার পর ক্যান্ডিতেও জয়ের ধারা অব্যহত টিম ইন্ডিয়ার। লড়ে জিতল ভারত।আর কী বললেন ম্যাচের নায়ক ভুবনেশ্বর কুমার

ক্যান্ডির পাল্লেকালের স্কোরবোর্ড তখন দেখাচ্ছে ১৩১/৭। 'ব্যাটসম্যান' তকমার আওতায় থাকা একমাত্র মহেন্দ্র সিং ধোনি ছাড়া তখন প্যাভিলিয়নে ফিরে গেছেন সকলেই। মাহির সঙ্গী হলেন ভুবনেশ্বর কুমার। এরপর কী হল এতক্ষণে সব ভারতীয় ক্রিকেট ফ্যানই জেনে গেছেন। ৪৪.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ২৩১ রান তুলে নেয় ভারত। আর উইকেটও খোয়াতে হয়নি।

ধোনির পারমর্শেই কামাল ভূবির

বিশ্বের সেরা ফিনিশার। দেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন। ওয়াংখেড়ে বিশ্বকাপ ফাইনাল। তাঁর পেল্লাই ছক্কায় ২৮ বছর পর ভারত বিশ্বকাপ জেতে। ক্যান্ডির ম্যাচে নিজে করলেন এবং ভুবিকে দিয়ে বার করিয়ে নিলেন। আর স্বাভাবিকভাবে ম্যাচের পর মাহিকেই কৃতিত্ব দিলেন ভুবি। জানিয়েছেন তাঁকে টেস্ট ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন মাহি।

ম্যাচের পর ভুবি বলেন, 'আমি যখন ক্রিজ়ে নামি, মাহি আমাকে স্বাভাবিক খেলা চালিয়ে যেতে বলে। হাতে অনেক ওভার আছে। টেস্ট ক্রিকেটের মতো স্বাভাবিক খেলা চালিয়ে যেতে বলে। ক্রিজ়ে টিকে থাকলে আমরা এই রান এমনি তাড়া করে ফেলতে পারব। তখন সাত উইকেট পড়ে গেছে। জানতাম, হারানোর আর কিছুই নেই। আমি ভেবেছিলাম, মাহিকে যতটা সাহায্য করা যায় সেটা করব। সেটাই করতে পেরেছি।'

শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয় ৬টি উইকেট নিয়ে ভারতীয় শিবিরকে বড় ধাক্কা দিয়েছিলেন, কিন্তু ক্যাপ্টেন কুলের কুল প্ল্যানিংয়ে এদিনও বিশেষ কিছু করে দেখাতে পারেনি শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে হয়ত মহেন্দ্র সিং ধোনির নামের পাশে ৪৫ ও ভুবনেশ্বর কুমারের নামের পাশে ৫৩ রান, কিন্তু এদিনের ভুবি-র ব্যাটের সঙ্গীতের পিছনের মিউজিক ডিরেক্টর ছিলেন মাহিই এই কথা নিজের মুখে জানালেন ভুবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+