ACC: জয় শাহকে শুভেচ্ছা ভারতীয় বোর্ড কর্তাদের, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি হচ্ছেন কে?

কোনও রকম নির্বাচনী লড়াই ছাড়াই আইসিসির শীর্ষপদে বসতে চলেছেন জয় শাহ। মঙ্গলবারই আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জয় শাহই পরবর্তী আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন কারণ বিসিসিআই সচিব ছাড়া দ্বিতীয় কোনও ব্যক্তি এই পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেননি। জয় আইসিসিতে যাওয়ায় শুধু বিসিসিআই সচিব পদই খালি হচ্ছে না, একইসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির পদও খালি হবে।

বিসিসিআইতে জয় শাহের উত্তরসূরি হিসাবে রোহন জেটলির দৌড়ে প্রবলভাবে এগিয়ে আছেন। এশিয়া ক্রিকেটে বোর্ডে জয় শাহের চেয়ারে বসবেন কে? ২০২১ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে মনোনীত হন জয় শাহ, ২০২৪ সালের জানুয়ারি মাসে এই পদে পুনরায় বসেন জয়। এবার কে হবেন এশিয়ার ক্রিকেট সংস্থার সর্বোচ্চ পদাধিকারী?

ACC

একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই পদে বসে পারেন পিসিবির বর্তমান প্রধান মহসিন নাকভি। ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন এই পাক ক্রিকেট প্রশাসক। পরবর্তী এসিসির সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে।

এদিকে আইসিসির শীর্ষপদে বিনা লড়াইয়ে জেতার পর বিসিসিআইয়ের পক্ষ থেকে জয় শাহকে শুভেচ্ছা জানানো হয়েছে। বোর্ড সভাপতি রজার বিনি বলেছেন, আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার জন্য জয় শাহকে অভিনন্দন জানাচ্ছি। তিনি বিসিসিআই সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(এসিসি) সভাপতি হিসেবে তিনি শক্তিশালী স্তম্ভ ছিলেন। তিনি ক্রিকেটের উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা এক কথায় দৃষ্টান্তমূলক। তিনি আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর আমি নিশ্চিত যে তাঁর দূরদর্শিতা এবং নেতৃত্ব আমাদের প্রিয় খেলাটির সুনাম এবং জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলবে।'

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা একটি বিবৃতিতে বলেছেন, "আমি জয় শাহকে আইসিসিতে তাঁর নতুন ভূমিকার জন্য শুভকামনা জানাচ্ছি। তিনি একজন স্বপ্নসন্ধানী মানুষ। ক্রিকেট খেলা যাতে নতুন উচ্চতায় পৌঁছায় এবং বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য তিনি সর্বদা প্রয়াস চালান। তাঁর স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং সুদক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে ক্রিকেট খেলা বিশ্বজুড়ে সমৃদ্ধ হতে থাকবে।"

জয় শাহের পক্ষ থেকে একটি ‌দীর্ঘ বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে তিনি আইসিসির সমস্ত সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন এঊং আগামী দিনে তাঁর লক্ষ্য তুলে ধরেছেন। পাশাপাশি অনিল কুম্বল‌ে, হার্দিক পাণ্ডিয়ার মতো ক্রিকেট ব্যক্তিত্বরাও জয় শাহকে শুভেচ্ছা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+