চোট সারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দলে সাকিব, ছাড়ছেন আইপিএল

চোট সারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দলে ক্যামব্যাক করলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে আইপিএল ছেড়ে দেশ

চোট সারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দলে ক্যামব্যাক করলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে আইপিএল ছেড়ে দেশে ফিরবেন সাকিব। বিশ্বকাপের প্রস্তুতির জন্য সাকিব নিজের শৈশবের কোচ সালাউদ্দিনকেও ঢাকা থেকে জাতীয় দলের অনুশীলনে নিয়ে যেতে পারেন বলেও বিসিবি সূত্রে খবর।

 চোট সারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দলে সাকিব, ছাড়ছেন আইপিএল

এমনিতেই, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাইড বেঞ্চেই বসে থাকতে হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে। তাই আইপিএলে সাকিব আর থাকতে চাইছেন না বলেই বিসিবি সূত্রে খবর। বিশ্বকাপের আগে, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই দুই প্রতিযোগিতার প্রস্তুতি উপলক্ষ্যে ২২ এপ্রিল থেকে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।

২ জুন লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সে উপলক্ষ্যে মঙ্গলবার মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডগামী ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকারের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেমন রয়েছেন, তেমনই আবু জায়েদ রাহী, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো তরুণদেরও সুযোগ দেওয়া হয়েছে। ইংল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখে মোসাদ্দেক হোসেনকেও বিশ্বকাপ দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ দলে পেস আক্রমণের নেতৃত্ব দেবেন মাশরাফি ও মোস্তফিজুর। ব্যাটে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও সাকিব আল হাসানকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

বাংলাদেশের বিশ্বকাপ দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+