Jasprit Bumrah: বুমরাহকে নিয়ে বিরাট স্বস্তি, তারকা পেসার দিলেন নিজের ফিটনেস আপডেট, সমর্থকরা করলেন বিশেষ আবদার
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই বিরাট স্বস্তি ভারতীয় শিবিরে। অনুশীলন শুরু করে দিলেন জসপ্রীত বুমরাহ। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি বুমরাহ। কিন্তু ধীরে ধীরে ফিট হয়ে উঠার ইঙ্গিত দিচ্ছেন তারকা পেসার। ভারতীয় দল এবং আইপিএলের আগে মুম্বই টিম ম্যানেজজেন্টকে স্বস্তি দিয়ে চোট পাওয়ার ৫৫ দিন পর বোলিং শুরু করলেন জসপ্রীত বুমরাহ।
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেছেন বুমরাহ। নিজের ফিটনেসের আপডেট দিতে একটি ভিডিও পোস্ট করেছেন বুমরাহ। সেই ভিডিওতে খানিকটা ছোট রান আপ এবং পায়ের ওপর হালকা চাপ দিয়েই তারকাকে বোলিং করতে দেখা গিয়েছে। বুমরাহ সেই বোলিংয়ের ভিডিও-তে লিখেছেন, প্রতিদিন উন্নতি করছি। বুমরাহের এই কথা থেকেই স্পষ্ট, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

এমনিতেই ছোট রান আপে বোলিং করেন বুমরাহ। তবে এখনও আরও ছোট রান আপ নিয়ে বোলিং করছেন। সেই রান আপ নিয়েও বোলিংয়ে ধার কমেনি। একবারে দুরন্ত স্যুইং করা বলে মিডল স্টাম্প হিট করতে দেখা গেল ভিডিওতে। এই দৃশ্য দেখেই স্বস্তিতে ভারতীয় সমর্থকরা। অনেকেই টিম ইন্ডিয়ার তারকা পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ফাইনালে ভারতের হয়ে মাঠে নেমে পড়ারও অনুরোধ করেছেন।
আপাতত আরও উন্নতি করতে হবে বুমরাহকে পুরো ফিট হওয়ার জন্য কারণ সামনে আইপিএল তারপরই ইংল্যান্ড সিরিজ আছে।
গত রবিবার দুবাইয়ে ভারত বনাম পাক ম্যাচের আগেই স্টেডিয়ামে পৌঁছেই বুমরাহ সরাসরি মাঠে পৌঁছে যান। । মাঠে উপস্থিত সতীর্থ হার্দিককে আলিঙ্গন করেন বুমরাহ। তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে।
চিকিৎসা-রিহ্যাবের পরও বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। বুমরাহের পিঠের সমস্যা ছিলই(back spasm), চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর কয়েক দিন আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতীয় দলের তারকা পেসার বুমরাহ খেলতে পারেবন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
২০২৪ সালে সারা বছরে দুরন্ত পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরাহ। গত রবিবার ভারত-পাকিস্তান মহারণের আগে তাঁর হাতে পুরস্কার তুলে দেন জয় শাহ। ২০২৪ সালে সারা বছরে দুরন্ত পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরাহ। দেশে ফিরে বোলিং অনুশীলনও শুরু করে দিলেন বুমরাহ।












Click it and Unblock the Notifications