জন্মদিন পালনের নামে মণীশ পান্ডের সঙ্গে যা করলেন তার সতীর্থরা দেখলে চমকে যাবেন। ভাইরাল ভিডিও সোশ্যাল সাইটে
Cricket
oi-Debalina
By Debalina Dutta
ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে দুরন্ত জয় পেয়েছে ভারত। ড্রেসিং রুমের আবহও জমজমাট। এমন সময়েই ঘটে গেল ঘটনাটা।
সদ্য স্নান সেরে বেরোন মণীশ পান্ডেকে চেপে ধরলেন মহেন্দ্র সিং ধোনি। সামনে হাজির বার্থডে কেক। ১০ সেপ্টেম্বর ২৮ হয়েছেন ভারতীয় এই মিডল অর্ডার ব্যাটসম্যান। হঠাৎই ইডেন ম্যাচ জেতার পর তার জন্মদিন পালনের ধুম পড়ে গেল। শুধু কেকটা কাটতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল 'বার্থডে বয়কে' তারপর পুরোটাই টিম ইন্ডিয়ার আওতায় ফ্লোর। পিছন থেকে হাত দুটো ধরে দাঁড়িয়ে রইলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, থেকে শুরু করে কেউ মাথায় কেউ গোটা গায়ে মাখিয়ে দিলেন সেই কেক। বাঁচার কোনও চেষ্টা করেননি মণীশ পান্ডে। দোলে যেরকম রং মাখিয়ে ভুত করে দেওয়া হয়, ঠিক সেভাবেই কেকের ক্রিম মাখিয়ে ভুত সাজিয়ে দেওয়া হল।
বেচারা বার্থ ডে বয় বোধহয় ভাবছিলেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। হালকা একটা ফ্রেমে দেখা গেছে কোহলি, তিনি যা করলেন তাতে মণীশের ব্যাথা বাড়বে বই কমবে না। তোয়ালে হাতে দাঁড়িয়েছিলেন তিনি যদি মণীশ পান্ডের কোনও কাজে লাগে সেটা। তবে শুরুর ফ্রেমে মণীশ পান্ডের হাত পিছমোড়া করে ধরে রাখা ধোনি তারপর পালিয়ে গিয়ে বসেছিলেন একটা কোণের সিটের ওপর। তারপর 'কেকওলা' কেদার যাদবকে ডেকে নিয়ে নিজেই ছুরি দিয়ে কেটে নিলেন কেক এবং মুখে পুড়ে দিলেন টপ করে। পুরো মাখন। দেখে নিন সেই গ্র্যান্ড সেলিব্রেশনের দারুণ ভিডিও।