ইডেনে কুলদীপের হ্যাটট্রিক, আবেগতাড়িত হরভজন এরপর যা করলেন
ভারতের দুরন্ত পারফরম্যান্স , অস্ট্রেলিয়াকে দ্বিতীয় একদিনের ম্যাচে বধে নায়ক চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। যাদবের পারফরম্যান্স নস্টালজিক করে তুলল হরভজন সিংকে।
২০০১ সাল, ভ্যেনু ইডেন গার্ডেন্স। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ। তৈরি হয়েছিল ইতিহাস। প্রথম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন হরভজন সিং।
২০১৭ সালে ভ্যেনু সেই ইডেন গার্ডেন্স। ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের ম্যাচ। ফের এক ভারতীয় নড়িয়ে দিলেন অস্ট্রেলিয় ইনিংস। তিনি কুলদীপ যাদব।
কুলদীপের পারফরম্যান্সে দারুণ নস্টালজিক হরভজন সিং। ২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ম্যাচের রং বদলে দিয়েছিলেন তিনি। সেদিনের ইডেনের সেই ছবি আজও ক্রিকেটপ্রেমীদের মনে অমলিন। এদিন ৬ রানে ব্যাট করা রিকি পন্টিং প্রথম শিকার হয়েছিলেন ভাজ্জির। এর পরপর দু'বলে প্যাভিলিয়নের রাস্তা ধরেছিলেন গিলক্রিস্ট ও শ্যেন ওয়ার্ন। এঁরা কেউই খাতা খোলার সুযোগ পাননি।
আর ২০১৭ -র ইডেনও সেই একইরকম বিভীষকাময় হয়ে রইল অস্ট্রেলিয়ার কাছে। ফর্মাটটা আলাদা হলেও হ্যাটট্রিকের ধাক্কা সামলানো তো মুখের কথা নয়। উচ্ছ্বসিত ছিলেন কুলদীপ যাদবও।
A hat-trick for @imkuldeep18. He becomes the third Indian to achieve this feat, after Kapil Dev and Chetan Sharma #INDvAUS pic.twitter.com/1VNgiDUvzj
— BCCI (@BCCI) September 21, 2017
THANK YOU EDEN GARDEN ❤️❤️❤️❤️ @BCCI pic.twitter.com/Qs1cbFklp4
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 21, 2017
Click it and Unblock the Notifications