IPL 2025: দায়িত্ব নিয়েই কাজ শুরু দ্রাবিড়ের, রাজস্থানের হেড কোচ হয়ে প্রথম দিনে কী করলেন দ্য ওয়াল?
সদ্য রাজস্থান রয়্যালস দলের হেড কোটের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচের পদ ছাড়ার কয়েক মাসের মধ্যেই নতুন চ্যালেঞ্জ নিলেন দ্য ওয়াল। দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিলেন দ্রাবিড়। নতুন মরশুমের জন্য পরিকল্পনা তৈরি করতে শুরু করে দিলেন রাজস্থান দলের নতুন হেড কোচ। হেড কোচের দায়িত্ব গ্রহণ করার পরে, দ্রাবিড় রাজস্থান টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনাতে বসেন।
পরিকল্পনা শুরু করেন আগামী মরশুমের জন্য। দ্রাবিড়কে দলের সিইও জ্যাক লুশ ম্যাকক্রাম এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করতে দেখা যায়। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে, দ্রাবিড়কে মিটিং রুমে প্রবেশ করতে দেখা যায়। ঘরে ঢুকেই দ্রাবিড় বলেন "হ্যালো! এই সেই জায়গা যেখানে আইপিএল জিতেছি," এরপর ঘরের মধ্যে থাকা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে তীব্র আড্ডায় লিপ্ত হতে দেখা যায় প্রাক্তন ভারত অধিনা্য়ককে।

এর আগে, দ্রাবিড় বলেছিলেহন রাজস্থান রয়্যালসে ফেরা তাঁর কাছে ঘরে ফেরার সামিল। তিনি উল্লেখ করেছিলেন যে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে আরও একটি চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটি আদর্শ সময় ছিল।
সূত্রের খবর, চুক্তি চূড়ান্ত হওয়ার পরেই তিনি রাজস্থান কর্তাদের সঙ্গে কয়েক খেপে বৈঠক সেরে নিয়েছেন। পুরোটাই মূলত কোন কোন ক্রিকেটারদের আসন্ন আইপিএলে রেখে দেওয়া হবে, কাদের ছেড়ে দেওয়া হবে সেই নিয়ে।
Right into the thick of things from Day 1! 👊 pic.twitter.com/J3KSxkhnBI
— Rajasthan Royals (@rajasthanroyals) September 7, 2024
ক্রিকেটার হিসাবে রাজস্থানের হয়ে খেলেছিলেন দ্রাবিড়। নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এ বার রাজস্থানের কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ২০১২ এবং ২০১৩ সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থানের মেন্টর হিসাবেও কাজ করেছিলেন তিনি।
রাজস্থা রয়্যালস দলের পক্ষ থেকে বিবৃতিতে দ্রাবিড় জানিয়ে ছিলেন, বিশ্বকাপের পরে, আমি মনে করি এটি আমার জন্য আরও একটি চ্যালেঞ্জ নেওয়ার জন্য আদর্শ সময়, এবং রাজস্থান রয়্যালস আমার জন্য একটি উপযুক্ত স্থান।"












Click it and Unblock the Notifications