IPL: ১১ বছর পর আইপিএল-এ প্রত্যাবর্তন করা এই ক্রিকেটারকে চেনেন, বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ইনি
১১ বছর পর আইপিএল-এ প্রত্যাবর্তন করা এই ক্রিকেটারকে চেনেন, বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ইনি
দীর্ঘ এগারো বছরের বিরতির পর অবশেষে আইপিএল-এ প্রত্যাবর্তন ঘটালেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের নিয়মিত উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। শেষ বার ২০১১ সালে ম্যাথু ওয়েডকে খেলতে দেখা গিয়েছিল আইপিএল-এ।

সেই সময়ে ম্যাথু ওয়েড খেলতেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে বীরেন্দ্র শেহবাগের নেতৃত্বে। কিন্তু হঠাৎ কী কারণে এত দিন আইপিএল থেকে দূরে থাকলেন ওয়েড, দীর্ঘ বিরতির কারণ কী? আইপিএল ২০১১-এ নিজের দলের হয়ে তিনটি ম্যাচে ৬.৩৩ গড়ে মাত্র ২২ রান করেছিলেন ওয়েড।
এই বছর আইপিএল-এর নিলামে নিজেকে ন্যূনতম ক্রয়মূল্য দুই কোটি টাকার তালিকায় রেখেছিলেন ওয়েড। ২.৪০ কোটি টাকায় তাঁর সার্ভিস নিশ্চিত করে গুজরাত টাইটানস। লখনউ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে টাইটানসের উইকেটরক্ষার দায়িত্ব সামলানোর পাশাপাশি ওপেন করতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার এই বাম হাতি ব্যাটসম্যান। ওপেনিং-এ তাঁর সঙ্গী ছিলেন শুভমন গিল। ম্যাথু এমন একজন ব্যাটসম্যান যিনি ওপেনিং পর্যন্ত সাত নম্বর পর্যন্ত যে কোনও পজিশনে দক্ষতার সঙ্গে খেলতে পারেন। গুজরাত টাইটানসের হয়ে ওপেন করতে নেমে ৩০ রান করেন ওয়েড।
২০২১ আইসিসি টি-২০ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন ওয়েড। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে দেশকে প্রথম সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ১৭ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শাহিন শাহ আফ্রিদির একই ওভারে তিনটি ছক্কা মেরেছিলেন ওয়েড। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি।
টি-২০ বিশ্বকাপের পরেই বিভিন্ন আইপিএল ফ্রাঞ্চাইজির সম্ভাব্য তালিকায় চলে আসেন ম্যাথু। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে পেয়েছে নতুন ফ্রাঞ্চাইজি গুজরাত টাইটানস। টি-২০ কেরিয়ারে এখনও পর্যন্ত ১৭৪টি ম্যাচ ৩৪০২ রান করেছেন ম্যাথু ওয়েড। তাঁর গড় ২৭ এবং স্ট্রাইক রেট ১৩৬.৬২। এর মধ্যে একটি শতরান এবং ২১টি অর্ধ শতরান রয়েছে।












Click it and Unblock the Notifications