একদিনের ক্রিকেটে নয়া কীর্তি আফ্রিদির
সিডনি, ৪ মার্চ : প্রথম খেলোয়াড় হিসেবে একদিনের ক্রিকেটে ৮০০০ রান ও ৩৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি।
এদিন বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাত্র ৭ বলে অপরাজিত ২১ রান করেন আফ্রিদি আর সেই সঙ্গে পৌঁছে যান এই অনন্য মাইলস্টোনে।

৩৯৫ টি একদিনের ম্যাচ খেলে ২৩.৫৮ গড়ে ৮০১৯ রান ও ৩৪.৩৫ গড়ে ৩৯৩ টি উইকেট নিয়েছেন আফ্রিদি। তাঁর ঠিক পরেই রয়েছেন শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য। ৪৪৫ টি একদিনের ম্যাচ খেলে তিনি ৩২.৩৬ গড়ে ১৩৪৩০ রান ও ৩৬.৭৫ গড়ে ৩২৩ টি উইকেট নিয়েছেন।
একদিনের ম্যাচে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন আফ্রিদি। তাঁর আগে রয়েছেন ইনজামান উল হক (১১৭০১ রান), মহম্মদ ইউসুফ (৯৫৫৪ রান) ও সঈদ আনোয়ার (৮৮২৪ রান)।
এদিন সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১২৯ রানে জিতেছে পাকিস্তান। প্রথম ব্যাট করে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৩৯ রান তোলে পাকিস্তান। জবাবে ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ২১০ তোলে সংযুক্ত আরব আমিরশাহী।












Click it and Unblock the Notifications