শক্তিশালী ইংল্যান্ডের সামনে লড়াকু আফগানিস্তান, কী হবে ম্যাচের ফল?

শক্তিশালী ইংল্যান্ডের সামনে লড়াকু আফগানিস্তান, কী হবে ম্যাচের ফল?

মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে আফগানিস্তানের অস্ত্র কিন্তু মনের জোর ও মিস্ট্রি স্পিনার রশিদ খান।

শক্তিশালী ইংল্যান্ডের সামনে লড়াকু আফগানিস্তান, কী হবে ম্যাচের ফল?

আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা মিস্টার রশিদ বিশ্বকাপে এখনও খোলস ছেড়ে বেরোতে পারেননি। তারই মধ্যে চোটও পেয়েছেন তিনি। এই অবস্থায় রশিদ ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের সহজাত খেলা দেখাতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। এছাড়া মহম্মদ নবি, গুলবাদিন নাইবদের মতো অভিজ্ঞ খেলোয়াড়েরা ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।

শক্তিশালী ইংল্যান্ডের সামনে লড়াকু আফগানিস্তান, কী হবে ম্যাচের ফল?

অন্যদিকে, যেমনটা আশা করা হয়েছিল, বিশ্বকাপে ঠিক তেমনটাই খেলছে ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ হারার পর ইংরেজরা যেন খোঁচা খাওয়া বাঘের মতোই আগ্রাসী হয়ে উঠেছে। ইতিমধ্যেই টুর্নামেন্টে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির মালিক হয়ে বসে আছে ইয়ন মর্গ্য়ানের দল। ২টি সেঞ্চুরি করেছেন জো রুট, একটি করেছেন জোস বাটলার। আরো এক সেঞ্চুরিয়ান ওপেনার জেসন রয় গত ম্যাচে চোট পাওয়ায় চিন্তায় রয়েছে ইংল্যান্ড। যদিও তাদের শিবিরে পরিবর্ত মজুত আছে বলেই দাবি করেছেন ইংরেজ অধিনায়ক মর্গ্যান। সেক্ষেত্র আফগানিস্তানের বিরুদ্ধে রয়ের পরিবর্তে জেমস ভিনস খেলতে পারেন।

অন্যদিকে, ইংল্যান্ডের বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়া জোফ্রা আর্চার প্রতি ম্যাচেই ভয়ঙ্কর হয়ে উঠছেন। একই সঙ্গে মার্ক উড, ক্রিস ওকস, লিয়াম প্ল্যাঙ্কেটদের ফর্মও প্রতিপক্ষের সম্মান কুড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+