তালিবান শাসনে শ্রীলঙ্কায় নয়, পাকিস্তান সিরিজের জন্য দেশ বদল আফগানিস্তানের

তালিবানরা দেশের দখল নেওয়ার পর সেপ্টেম্বরের গোড়াতেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে আফগানিস্তানকে। পাকিস্তানের বিরুদ্ধে তিনটি একদিনের সিরিজ খেলবে আয়োজক দেশ হিসেবে। সিরিজের দিনক্ষণ না বদলালেও খেলাগুলি হবে না শ্রীলঙ্কার হাম্বানটোটায়।

শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে

শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি একটি ক্রিকেট ওয়েবসাইটকে এ খবর দিয়েছেন। উল্লেখ্য, আফগানিস্তানে তালিবান-শাসন শুরুর পর থেকে কাবুল বিমানবন্দর থেকে সমস্ত বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া শ্রীলঙ্কাতেও করোনা সংক্রমণ বাড়ায় ৩০ অগাস্ট অবধি লকডাউন জারি রয়েছে। যার মেয়াদ বাড়তেও পারে। প্রথমে ভাবা হয়েছিল, আফগানিস্তান ক্রিকেট দল সড়কপথে পাকিস্তানে যাবে। সেখান থেকে দুবাই হয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু করোনা সংক্রান্ত নানা বিধিনিষেধের কারণে সেই ভাবনা আপাতত সরিয়ে দিয়ে পাকিস্তানেই সিরিজ আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে। সিরিজ শুরুর কথা ছিল ৩ সেপ্টেম্বর। সেদিনই হবে এবং পাকিস্তান বনাম আফগানিস্তানের তিনটি ম্যাচ যে যে দিন হওয়ার কথা ছিল, সেই সেই দিনেই হবে।

প্রস্তুতি শুরু

তবে কোথায় খেলাগুলি হবে তা এখনও জানাতে পারেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গতকালই আজিজুল্লাহ ফজিলিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে ফিরিয়ে আনা হয়েছে। আফগানিস্তান দল চলতি সপ্তাহেই পাকিস্তানে পৌঁছে যাবে বলে ঠিক রয়েছে। উল্লেখ্য, এই সিরিজ প্রথমে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়ার কথা ছিল। এমনকী সিরিজ আয়োজনে আগ্রহ দেখিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের ক্রিকেট কর্তারা তখন পাকিস্তানের প্রস্তাব নাকচ করে শ্রীলঙ্কায় সিরিজ আয়োজনের প্রস্তুতি নেন। এই প্রথম দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে। পাকিস্তান সিরিজের জন্য জুলাইয়েই ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল আফগানিস্তান। যাঁরা বিভিন্ন দেশে টি ২০ লিগ খেলছেন তাঁদের এই দলে রাখা হয়নি। তাছাড়া একঝাঁক ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা করা হয়। বাদ পড়েছিলেন অধিনায়ক আসগর আফগান, যাঁর বাড়িতে সম্প্রতি তালিবানরা গিয়ে রাজকীয় আপ্যায়ন পেয়েছেন। গত সপ্তাহ থেকেই আফগানিস্তান দল কাবুলে অনুশীলন করছে।

আফগানিস্তানের পাশে পাকিস্তান

পাকিস্তান অবশ্য আফগানিস্তান সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি। তবে সাকলিন মুস্তাক, আবদুর রজ্জাকদের তত্ত্বাবধানে প্রি সিজন ক্যাম্প শুরু হয়েছে পাকিস্তানে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরবে পাকিস্তান। তবে আফগানিস্তানের বিরুদ্ধে বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলিকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। আফগানিস্তান যাতে বিশ্ব ক্রিকেটে খেলার সুযোগ পায় সেজন্য ২০০০ সালে তালিবানরা ক্রিকেট খেলা নিয়ে নিজেদের অবস্থান বদল করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ করেছিল। তালিবান শাসনের পর প্রথম আন্তর্জাতিক সিরিজ সেই পাকিস্তানেই খেলবে আফগানিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+