দুরন্ত লড়াই করেও জিততে ব্যর্থ আফগানিস্তান, রশিদ-নবিদের শেষ মুহূর্তের হারে এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত

দুরন্ত লড়াই করেও জিততে ব্যর্থ আফগানিস্তান, রশিদ-নবিদের শেষ মুহূর্তের হারে এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত

এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের শেষ মুহূর্তের হারে এশিয়া কাপ ২০২২-এ যাত্রা শেষ হল ভারতীয় দলের। এ দিন দুরন্ত লড়াই দিয়েও আফগান দলের হার কোনও রূপকথার থেকে কম নয়। রশিদ খান-মুজীব উর রহমানদের এই লড়াই দীর্ঘ দিন মনে রাখবে বিশ্ব ক্রিকেট।

গানিস্তান, রশিদ-নবিদের শেষ মুহূর্তের হারে এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত

আফগানিস্তানের পাশাপাশি সারা ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেটের সমর্থকদের সমর্থন ছিল আফগানিস্তানের সঙ্গে। একটাই আশা যাতে কোনও ভাবে পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নেয় আফগানিস্তান। তবে, অনেকেই হয়োত জানতো না এই দলটা কোনও ভাবে জয় তুলে নিতে এশিয়া কাপে আসেনি, তাঁদের লক্ষ্য যোগ্যতার প্রমাণ দিয়ে ম্যাচ জেতা। সেই লক্ষ্যের খুব কাছে গিয়েও অসফল হতে হল বুধবার আফগানিস্তানকে। প্রায় জেতা ম্যাচ এক উইকেটে হারল আফগান দলটা, যেই দলটাকে আজ থেকে ৫-৬ বছর আগেও কেউ চিনতো না সে ভাবে। শারজায় আফগানিস্তানের এই লড়াইয় জানান দিয়ে দিল নিজের স্তর কতটা উঁচুতে উঠিয়ে নিয়ে গিয়েছে দলটি।

বুধবার টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অপেক্ষাকৃত শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকে দাপট দেখিয়ে খেলে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে আফগানরা তোলে ১২৯/৬ রান। ইব্রাহিম জাডরান সর্বাধিক ৩৫ রান করেন দলটির হয়ে। হাজারাতুল্লা জাজাই ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৭ রান করেন রাহমানুল্লাহ গুরবাজ। পাকিস্তানের হয়ে দুই উইকেট পান হ্যারিস রউফ। নাসিম শাহ, মহম্মদ হাসনেইন, মহম্মদ নাওয়াজ, শাদাব খান একটি করে উইকেট পান।

শারজার মাঠে ১৩০ রান তাড়া করাটা খুব একটা কঠিন কাজ ছিল না কিন্তু আফগানিস্তানের বোলিং অ্যাটাক বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এবং ভয়ঙ্কর। রশিদ খান, মুজীব উর রহমান, ফজলহক ফারুকি, ফারিদ আহমেদ মালিকদের সামলাতে কালঘাম ছুটে যায় পাকিস্তানের ব্যাটসম্যানদের। ইনিংসের দ্বিতীয় বলেই ফজলহক ফারুকির বলে এলবিডাব্লিউ হয়ে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন বাবর আজম। এই ম্য়াচে বাবরের ইনিংসের এটিই ছিল প্রথম বল। কাকতালীয় বিষয় হল আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবিও গোল্ডেন ডাক হন এই ম্যাচেও। তিনিও নিজের ইনিংসের প্রথম বলে শূন্য রানে বোল্ড হন।

ফর্মে থাকা মহম্মদ রিজওয়ান ২০ রানে আউট হন। ফকর জামান করেন মাত্র ৫ রান। ইফতিখার আহমেদ এবং শাদাব খান নিজেের মধ্যে পার্টনারশিপ তৈরি করে পাকিস্তানের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। তবে, শুরু ভাল করলেও এই দুই ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। শাদাব করেন ৩৬ রান এবং ইফতিখার করেন ৩০ রান। শেষের দিকে নাসিম শাহ ৪ বলে ১৪ রানের ঝোড়ে ইনিংস খেলে পাকিস্তানকে জয় এনে দেন। আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট পান ফজলহক ফারুকি এবং ফারিদ আহমেদ মালিক। রশিদ খান পান দুই উইকেট। মুজীব উর রহমান দুর্দান্ত বোলিং করলেও উইকেট পাননি। মুজীব ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+