টি-২০ ক্রিকেটে মাইলস্টোন রশিদ খানের, মালিঙ্গা-শাকিবদের সঙ্গে এলিট ক্লাবে আফগান স্পিনার
টি-২০ ক্রিকেটে মাইলস্টোন রশিদ খানের, মালিঙ্গা-শাকিবদের সঙ্গে এলিট ক্লাবে আফগান স্পিনার
কুড়ি-বিশের ক্রিকেট যুদ্ধে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের তালিকায় এখন উপরের সারিতে থাকেন রশিদ খান। সেপ্টেম্বরে সানরাইজার্স হায়দরাবাদ দলের জার্সিতে আফগান এই ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। তার আগে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন রশিদ। সিপিএলে উইকেট তুলে নিয়ে এবার সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, শাহিদ আফ্রিদিদের নিয়ে গড়া এলিট ক্লাবে ঢুকে পড়লেন এই লেগ স্পিনার।

রশিদ খানের রেকর্ড
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের অষ্টম বোলার হিসেবে ৩০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন রশিদ খান। সব ধরনের টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা মিলিয়ে আফগান স্পিনারের নামের পাশে এখন ৩০০ উইকেট।

সিপিএলে উইকেট পেয়ে এলিট ক্লাবে রশিদ
বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে খেলা এই লেগস্পিনার। এটি ছিল তার টি-টোয়েন্টি কেরিয়ারের ২১৩তম ম্যাচ।

আফগান ক্রিকেটারকে আউট করেই এই কীর্তি
স্বদেশী ক্রিকেটার মহাম্মদ নবিকে আউট করে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রশিদ। সব ধরনের টি-২০ মিলিয়ে তিনশো উইকেট পাওয়ার দিনে রশিদের বয়স ছিল ২১ বছর ৩৩৫ দিন।

সবচেয়ে কম বয়সী হিসেবে এই রেকর্ড
প্রসঙ্গত রশিদই সবচেয়ে কম বয়সী বোলার যিনি সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে ৩০০ উইকেট পেলেন। সেইসঙ্গে এই ক্লাবে ঢুকতে সবার চেয়ে কম ২১৩টি ম্যাচ খেলেছেন আফগানি লেগস্পিনার।

রশিদের আগে এই তালিকায় কারা রয়েছেন
রশিদ খানের আগে টি-টোয়েন্টিতে সাত বোলার তিনশো বা তার বেশি উইকেট পেয়েছেন। সেই তালিকায় ডোয়েন ব্র্যাভো, লাসিথ মালিঙ্গা, সুনীল নারিন, ইমরান তাহির, সাকিব আল হাসান, সোহেল তানভীর ও শহীদ আফ্রিদিদের নাম রয়েছে।

সবার আগে ব্র্যাভো
৪৫৭ ম্যাচে ৪৯৯ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। দুই নম্বরে থাকা লাসিথ মালিঙ্গা ৩৯০ টি উইকেট পেয়েছেন।

একনজরে তালিকা
তিনে সুনীল নারিন ৩৮২, চারে ইমরান তাহির। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান ৩০৮ টি-টোয়েন্টি খেলে এখন পর্যন্ত ৩৫৪ উইকেট নিয়েছেন। সাকিব পাঁচ নম্বরে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ৩৬৯, ছয়ে সোহেল তানভীর ৩৫৩ এবং সাত নম্বর অবস্থানে থাকা শাহিদ আফ্রিদি নিয়েছেন ৩৩৯ উইকেট।












Click it and Unblock the Notifications