বিশ্বকাপের টিকিট আফগানিস্তানের, মাতলেন সেলিব্রেশনে
বিশ্বকাপের টিকিট পাওয়া আফগানিস্তান দারুণ সেলিব্রেশনে মজে
আফগানিস্তান আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে সুপার সিক্সের ফাইনাল ম্যাচে। আর এর জেরেই বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল ভারতের এই প্রতিবেশী দেশ। অথচ গতবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল আয়ারল্যান্ড।
এবার ২০১৯ বিশ্বকাপের মূলপর্বে খেলবে আফগানিস্তান। এছাড়া আগেই পৌঁছে গেছে ওয়েস্টইন্ডিজ। ইংল্যান্ড-ওয়েলসে -র টিকিট পেয়ে তারা দারুণ খুশি। এবারের বিশ্বকাপে ১০ টি দল খেলছে। মে ৩০ থেকে ১৪ জুলাই ২০১৯ বিশ্বকাপ চলবে।
জয়ের পরেই আফগানিতস্তানে ড্রেসিংরুমে বসে আনন্দের ফোয়ারা। রশিদ খানের নেতৃত্বে তারা জানিয়েছে,'উই আর ইন।'
Absolute elation! The winning moment and celebrations after Afghanistan qualify for #CWC19! 🎉 pic.twitter.com/pdpy8BpL8B
— Cricket World Cup (@cricketworldcup) March 24, 2018
Join the jubilation inside the @ACBofficials rooms! 🇦🇫 pic.twitter.com/BqQxcsaqHC
— ICC (@ICC) March 23, 2018
জিম্বাবোয়ে সংযুক্ত আরব আমিরশাহীর কাছে অদ্ভুতভাবে হারে। যারফলে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ ওপেন হয়ে যায়। যে ম্যাচ জিতবে সেই পাবে বিশ্বকাপের টিকিট। আয়ারল্যান্ড টসে জিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২০৯ তুলেছিল। পল স্টারলিং ও কেভিন ও ব্রায়েন আইরিশদের হয়ে বড় রান করেন। রশিদ খান ৪০ রানে ৩ উইকেট নেন। কেরিয়ারে একদিনের ম্যাচে ৯৯ টি উইকেট পেলেন।
এদিকে রান তাড়া করতে নেমে মহম্মদ শাহজাদ ৫০ বলে ৫৪ রান করেন, এছাড়া আসগার স্ট্যানিকাজাই ও নাজিবুল্লা জাদরান দলের জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়।
Click it and Unblock the Notifications