জীবনযুদ্ধে হার, ২৯ বছর বয়সী আফগান ক্রিকেটারের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটদুনিয়া

জীবনযুদ্ধে হার, ২৯ বছর বয়সী আফগান ক্রিকেটারের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটদুনিয়া

মরুশহরে চলছে আইপিএল ২০২০। সেখানে বল হাতে ভেল্কি দেখাচ্ছেন রশিদ খান, মহম্মদ নবিরা। সানারাইজার্সের ম্যাচ থাকলেই এই দুই ক্রিকেটার ও তাঁদের দেশের ক্রিকেট আলোচনায় চলে আসে। এদিন সেই আফগান ক্রিকেটে শোকের ছায়া। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিরঘুমে আফগান ক্রিকেটার নজিব তারাকাই।

জীবনযুদ্ধে হার, ২৯ বছর বয়সী আফগান ক্রিকেটারের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটদুনিয়া

গত সপ্তাহের মঙ্গলবার রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নজিব গুরুতর আহত হন। আহত ক্রিকেটারের তড়িঘড়ি অস্ত্রোপচার হয়। যদিও এরপরও আফগান ক্রিকেটার সংকটমুক্ত হননি। তাঁর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল শেষ পর্যন্ত কোমায় চলে গিয়েছিলেন নজিব।

এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রিকেটার। ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে অকালে চলে গেলেন ২৯ বছর বয়সী প্রতিশ্রুতিমান ক্রিকেটার। আফগান ক্রিকেটারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটদুনিয়া। আইসিসি থেকে আফগানিস্তান ক্রিকেট সংস্থা সোশ্যাল মিডিয়ায় তারাকাইয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছে।

দেশের জার্সিতে ২০১৪ সালে এশিয়া কাপের ম্যাচে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক কবেন নজিব। ২৯ বছর বয়সী ওপেনার ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলছিলেন।

আফগানিস্তানের ডানহাতি ওপেনার দেশের জার্সিতে ১২টি টি-২০ ও ১টি ওডিআই ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে ভারতের নয়ডায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৯০ রান হাঁকিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+