ভারতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের জার্সি উন্মোচিত, স্পনসরের সঙ্গে বদল ডিজাইনেও

ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর হিসেবে অ্যাডিডাসের (Adidas) নাম আগেই ঘোষণা করেছিল বিসিসিআই। লন্ডন পৌঁছে যে ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছিলেন তাঁদের পরনে ছিল নতুন সংস্থার তরফে দেওয়া ট্রেনিং জার্সি।

আজ টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি ২০ ফরম্যাটের জন্য তিনটি জার্সি উন্মোচন করল ওই বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা। টি ২০ ও ওডিআই ফরম্যাটের জন্য জার্সির একটিতে হাল্কা, অপরটিতে তুলনামূলক গাঢ় নীল রং রয়েছে।

বিরাট কোহলি

জার্সির সামনে একদিকে রয়েছে বিসিসিআইয়ের লোগো এবং ভারতের তিনটি বিশ্বকাপ জয়কে তুলে ধরতে সেই লোগোর উপরে তিনটি তারা। কোনও ক্রিকেটার জার্সিটি পরলে সামনে ডানদিকে রয়েছে ওই ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার লোগো, তিনটি স্ট্রাইপের সেই লোগো বহুল পরিচিত। আলাদা করে সংস্থার নাম লেখা নেই।

আজ ওই সংস্থার সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছিল জার্সি উন্মোচনের কথা। কাউন্টডাউনে অধীর অপেক্ষায় ছিলেন ভক্তরা। পুরুষ ও মহিলাদের ক্রিকেটে বিভিন্ন বয়সভিত্তিক ভারতীয় দলকে কিট স্পনসর করছে এই সংস্থা। বিসিসিআইয়ের সঙ্গে সংস্থাটির ৫ বছরের চুক্তি হয়েছে।

যে ভিডিওর মাধ্যমে জার্সি উন্মোচন করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে উঠে আসছে তিনটি জার্সি। ক্যাপশনে লেখা রয়েছে, আইকনিক মোমেন্ট। আইকনিক স্টেডিয়াম। বিসিসিআইয়ের বর্তমান সদর দফতরও স্টেডিয়ামের পাশেই।

বিরাট কোহলি

আইপিএলে অন্যতম সেরা মাঠও হয়েছে ওয়াংখেড়ে। জার্সি প্রকাশের ব্যাকড্রপেও সেই স্টেডিয়াম। টেস্ট দলের জার্সি স্বাভাবিকভাবেই সাদা। কাঁধের কাছে নীল রংয়ের স্ট্রাইপ রয়েছে মেন ইন ব্লু-র টেস্ট দলের জার্সিতে। সাদা বলের ক্রিকেটের জার্সিগুলিতে নীলের দুটি শেড ব্যবহার করা হয়েছে।

ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় ফ্যান গ্রুপ ভারত আর্মির সদস্যরা এই জার্সি পরেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসরে হাজির থাকবেন। রোহিত শর্মার দল নতুন সংস্থার জার্সি পরে প্রথমবার নামবেন ওভালেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলের সেরা খেতাব দখলের লক্ষ্যে।

চেতেশ্বর পূজারা

ভারতীয় ক্রিকেট দল সাসেক্সের অরুণডেল ক্যাসল ক্রিকেট ক্লাবের মাঠে অনুশীলন করছে। ধাপে ধাপে ক্রিকেটাররা লন্ডনে পৌঁছেছেন। আইপিএল ফাইনাল খেলে লন্ডনে পৌঁছে যোগ দিয়েছেন মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, অজিঙ্ক রাহানে ও কেএস ভরত। ৭ জুন থেকে ওভালে শুরু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

এবার ভারতীয় দল প্রস্তুতি ম্যাচ পাচ্ছে না। নেট বোলারদের মধ্যে বৈচিত্র্য রেখেই অনুশীলনে মগ্ন রোহিতের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+