Amir Hussain Lone: আমিরের লড়াইয়ে মুগ্ধ গৌতম আদানিও, কাশ্মীরের প্যারা ক্রিকেটারের জন্য করলেন বিরাট ঘোষণা
জম্মু ও কাশ্মীর প্যারা-ক্রিকেট দলের অধিনায়ক আমির হোসেন লোন কয়েকদিনের মধ্যেই অনুপ্রেরণার এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন। শারীরিক প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে ব্যাট-বলের খেলায় মজে বিশেষওভাবে সক্ষম কাশ্মীরি এই তনয়। কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির হোসেন লোনের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আমিরের পাশে দাঁড়ালেন এবার শিল্পপতি গৌতম আদানি।
সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে গত ১২ জানুয়ারি একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখান দেখা গিয়েছিল দুটি হাত না থাকলেও ব্যাটিং করছেন আমির। এমনকি পা দিয়েই করছেন বোলিংও। এই ভিডিও চোখ এড়ায়নি শিল্পপতি গৌতম আদানির। কাশ্মীরি এই প্যারা ক্রিকেটারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দেশের প্রথম সারির এই শিল্পপতি।

ক্রিকেট খেলার মূল হাতিয়ার ব্যাট বা বল ধরার জন্য অন্তত একটি হাতের প্রয়োজন হয়। কিন্তু ছোটবেলায় দুর্ঘটনার কবলে পড়ে দুটি হাতই হারাতে হয় আমিরকে। কিন্তু প্রিয় ক্রিকেট খেলা ছাড়েননি। দুই হাত না থাকলেও ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছেন। কাঁধ দিয়েই ব্যাট ধরেন। তার পর অনায়াসে শট মারেন। না কোনও প্রতিবন্ধতাই ক্রিকেট থেকে দূরে রাখতে পারেনি কাশ্মীরের তরুণকে।
২০১৩ সাল থেকে, আমির পেশাদার ক্রিকেট খেলেছেন, যিনি তার সম্ভাবনা দেখেছিলেন এমন একজন শিক্ষকের দ্বারা খেলাধুলার সাথে প্রথম পরিচয় হয়েছিল। এরপর থেকে ক্রিকেটের মাঠে অনুপ্রেরণার এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন আমির।
সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইয়ে আমিরের ক্রিকেট খেলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আমিরের দুটি হাতই নেই। কিন্তু কাঁধ দিয়েই ব্যাট চেপে ধরছেন আমির, তারপর অবলীলায় শট মারছেন।
आमिर की यह भावुक कर देने वाली कहानी अद्भुत है!
— Gautam Adani (@gautam_adani) January 13, 2024
हम आपकी हिम्मत, खेल के प्रति निष्ठा और विपरीत परिस्थिति में भी कभी ना हार मानने वाले जज्बे को प्रणाम करते हैं।@AdaniFoundation आपसे शीघ्र संपर्क कर इस बेमिसाल सफर में आपका हर संभव सहयोग करेगा।
आपका संघर्ष, हम सबके लिए प्रेरणा है। https://t.co/LdOouyimyK
সচিন তেন্ডুলকর এবং আশিস নেহরার মতো ক্রিকেট কিংবদন্তিরা এই প্যারা ক্রিকেটারের খেলার প্রশংসা করেছেন। নেহরা তাঁকে ওয়াংখেড়েতে টি২০ বিশ্বকাপ ২০১৬ সেমিফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানান। সচিনের প্রসঙ্গে আমির বলেন, 'আমি খুব খুশি, সচিন তেন্ডুলকরকে অনেক ধন্যবাদ,শীঘ্রই সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করব,ছোটবেলা থেকে আমার প্রিয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর।'












Click it and Unblock the Notifications