জঙ্গি নেতার সঙ্গে তুলনায় খাপ্পা প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার, পাশে বলিউড অভিনেত্রী

জঙ্গি নেতার সঙ্গে তুলনায় খাপ্পা ইরফানের তোপ, পাশে বলিউড অভিনেত্রী

ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠানকে মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ সঈদের সঙ্গে তুলনা করা নিয়ে উত্তাল হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে মহিলা টুইটারে তাঁকে এভাবে আক্রমণ করেছে, তাঁকে নিজেই একহাত নিয়েছেন ক্ষিপ্ত পাঠান। পাশে পেয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডাকেও।

জঙ্গি নেতার সঙ্গে তুলনায় খাপ্পা প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার, পাশে বলিউড অভিনেত্রী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয় হয়েছেন দেশের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান। ফেসবুক, ইনস্টাগ্রাম তাঁকে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করতে শোনা গিয়েছে একাধিকবার। করোনা ভাইরাসের আবহে দুঃস্থ মানুষদের সেবাতেও নিয়োজিত হয়েছেন ইরফান। সেই ছবি দেখে ধন্যি ধন্যি রব তুলেছিলেন নেটিজেনরা। তাঁদের একজন ইরফানকে সরাসরি জঙ্গি তকমা দেওয়া সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

জঙ্গি নেতার সঙ্গে তুলনায় খাপ্পা প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার, পাশে বলিউড অভিনেত্রী

জঙ্গি নেতার সঙ্গে তুলনায় খাপ্পা প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার, পাশে বলিউড অভিনেত্রী

পাঠানি পোশাক, মাথায় ফেজ টুপি এবং এক গাল দাড়ি নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের এক ছবি পোস্ট করেছেন ইরফান পাঠান। সেই ছবির জন্যই তাঁকে তীব্র কটাক্ষের শিকার হতে হল। এক মহিলা সেই ছবিতে কমেন্ট করেন, 'এই তো পরবর্তী হাফিজ সঈদ'। তা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন দেশের প্রাক্তন অল-রাউন্ডার। তিনি পাল্টা লেখেন, কিছু কিছু মানুষের মানসিকতা আসলে এতটাই খারাপ। দিন দিন সমাজ কোন পথে এগোচ্ছে, তা ভেবে হতাশও হয়েছেন পাঠান।

জঙ্গি নেতার সঙ্গে তুলনায় খাপ্পা প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার, পাশে বলিউড অভিনেত্রী

এই ইস্যুতে ইরফান পাঠানের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি লিখেছেন, এটা ফেক অ্যাকাউন্ট। আসল মানুষের নয়। পরিবর্তে পাঠান লেখেন, ফেক অ্যাকাউন্ট হলেও আসলে তো তা কোনও ব্যক্তিই হাতেই চালিত হচ্ছে। আপাতত সেই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+