আচার্য মিডিয়া কাপ ২০১৪ ক্রিকেট প্রতিযোগিতা ২০-২২ ফেব্রুয়ারি

এ বছর ১৮টিরও বেশি সংবাদমাধ্যম এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে। কলম ছেড়ে দিন কয়েকের জন্য হাতে ব্যাট-বল তুলে নেবেন সাংবাদিকরা। আগামী ২০, ২১ এবং ২২ ফেব্রুয়ারি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বেঙ্গালুরুর আচার্য ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতা আচার্য ইন্সটিটিউটেরই শ্রীমতী নাগরত্নাম্মা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
'ওয়ান ইন্ডিয়া' হল এই ক্রিকেট টুর্নামেন্টের অনলাইন পার্টনার। প্রিন্ট পার্টনার হল 'দ্য হিন্দু' ও 'কন্নডপ্রভা' এবং 'সুবর্ণ ২৪x৭' হল টেলিভিশন পার্টনার। '১০৪ এফএম ফিভার' থাকছে রেডিও পার্টনার হিসাবে।












Click it and Unblock the Notifications