খেলরত্ন শরথ কমল, দ্রোণাচার্য আলি কামার, বিমলের সঙ্গে রোহিতের কোচ! অর্জুন পুরস্কারে ব্রাত্য ক্রিকেট

দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান- মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে এবার ভূষিত হতে চলেছেন টেবিল টেনিসের কিংবদন্তি অচন্ত শরথ কমল। ৩০ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে তিনি এই সম্মান গ্রহণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে। ২৫ জন অর্জুন প্রাপকের তালিকায় নেই কোনও ক্রিকেটার। দ্রোণাচার্য পুরস্কার (লাইফটাইম ক্যাটেগরি) পাচ্ছেন ফুটবল প্রশিক্ষক বিমল ঘোষ এবং রোহিত শর্মার কোচ দীনেশ লাড।

খেলরত্ন শরথ কমল, পুরস্কারপ্রাপকদের পূর্ণাঙ্গ তালিকা

চলতি বছর কমনওয়েলথ গেমসে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন শরথ কমল। বার্মিংহ্যাম গেমসে তিনটি সোনা-সহ মোট চারটি পদক জিতে ফেরেন তিনি। কমনওয়েলথ গেমস থেকে তাঁর মোট পদক জয়ের সংখ্যা বেড়ে হয়েছে ১৩। লক্ষ্য সেন কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টনে সোনা জিতেছেন, তিনি এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন। বাংলার মহম্মদ আলি কামার দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন। অর্জুন প্রাপকদের তালিকায় কোনও ক্রিকেটার না থাকলেও রোহিত শর্মার কোচ দীনেশ লাড লাইফটাইম ক্যাটেগরিতে দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন। এবারই প্রথম অনলাইনে পুরস্কারের জন্য আবেদন করার সুযোগ পেয়েছিলেন খেলোয়াড় ও কোচেরা। সেই আবেদনগুলি খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এ এম খানউইলকারের নেতৃত্বে একটি সিলেকশন কমিটি গড়া হয়েছিল। এই কমিটিতে রাখা হয় বেশ কয়েকজন ক্রীড়াব্যক্তিত্ব, ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া প্রশাসককে।

একনজরে দেখে নেওয়া যাক কোন পুরস্কার কারা পাচ্ছেন:

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন : অচন্ত শরথ কমল (টেবিল টেনিস)।

দ্রোণাচার্য পুরস্কার (রেগুলার ক্যাটেগরি): জীবনজ্যোৎ সিং তেজা (তিরন্দাজি), মহম্মদ আলি কামার (বক্সিং), সুমা শিরুর (প্যারা শ্যুটিং), সুজিত মান (কুস্তি)।

দ্রোণাচার্য (লাইফটাইম ক্যাটেগরি) পুরস্কার: দীনেশ লাড (ক্রিকেট), বিমল ঘোষ (ফুটবল), রাজ সিং (কুস্তি)।

জীবনকৃতী ধ্যানচাঁদ পুরস্কার: অশ্বিনী আকুঞ্জি সি (অ্যাথলেটিক্স), ধরমবীর সিং (হকি), বি সি সুরেশ (কবাডি), নীর বাহাদুর গুরুং (প্যারা অ্যাথলেটিক্স)।

অর্জুন পুরস্কার: সীমা পুনিয়া (অ্যাথলেটিক্স), এলধোস পল (অ্যাথলেটিক্স), অবিনাশ সাবলে (অ্যাথলেটিক্স), লক্ষ্য সেন (ব্যাডমিন্টন), এইচএস প্রণয় (ব্যাডমিন্টন), অমিত (বক্সিং), নিখাত জারিন (বক্সিং), ভক্তি কুলকার্নি (দাবা), আর প্রজ্ঞানানন্দ (দাবা), দীপ এক্কা (হকি), সুশীলা দেবী (জুডো), সাক্ষী কুমারী (কবাডি), নয়নমণি সাইকিয়া (লন বোল), সাগর ওভালকর (মল্লখম্ব), এলাভেনিল ভালারিভান (শ্যুটিং), ওমপ্রকাশ মিঠারভাল (শ্যুটিং), সৃজা আকুলা (টেবিল টেনিস), বিকাশ ঠাকুর (কুস্তি), আনশু (কুস্তি), সরিতা (কুস্তি), প্রবীণ (উশু), মানসী যোশী (প্যারা ব্যাডমিন্টন), তরুণ ধিলোঁ (প্যারা ব্যাডমিন্টন), স্বপ্নিল পাতিল (প্যারা সাঁতার), জারলিন অনিকা জে (বধিরদের ব্যাডমিন্টন)।

রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার: ট্রান্সস্টাডিয়া এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেজ, কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, লাদাখ স্কি অ্যান্ড স্নোবোর্ড অ্যাসোসিয়েশন।

মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি: অমৃতসরের গুরু নানক দেব ইউনিভার্সিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+