দক্ষিণ আফ্রিকার মাটিতে দেখা যেতে পারে মিনি আইপিএল, দল নামাতে ইচ্ছা প্রকাশ অম্বানী, গোয়েঙ্কাদের
দক্ষিণ আফ্রিকার মাটিতে দেখা যেতে পারে মিনি আইপিএল, দল নামাতে ইচ্ছা প্রকাশ অম্বানী, গোয়েঙ্কাদের
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের আয়োজিত নতুন টি-২০ লিগ আইপিএল-এর দশটি ফ্রাঞ্চাইজির মধ্যে ছয়টি ফ্রাঞ্চাইজিকে খেলতে দেখা যেতে পারে, এমনটাই রিপোর্ট ক্রিকবাজের। মনে করা হচ্ছে এই লিগের জন্য টাকা ঢেলেছে আইপিএল-এর একাধিক ফ্রাঞ্চাইজি। জানা যাচ্ছে ২০২৩ সালের ফেব্রয়ারি-মার্চে হতে চলা এই টুর্নামেন্টে দেখা যাবে ছয়টি আইপিএল দলকে।

এই লিগে খেলার জন্য বিডিং প্রক্রিয়া সমাপ্ত হয়েছে ১৩ জুলাই (বুধবার)। জানা গিয়েছে মোট ২৯ ইচ্ছা প্রকাশকারীর মধ্যে রয়েছে মুকেশ আম্বানী (মুম্বই ইন্ডিয়ান্স), এন শ্রীনিবাসন (চেন্নাই সুপার কিংস), পার্থ জিন্দাল (দিল্লি ক্যাপিটলস), সঞ্জীব গোয়েঙ্কা (লখনউ সুপার জায়ান্টস), মনোজ বাদেলা (রাজস্থান) এবং দ্য মারান্স (সানরাইজার্স হায়দরাবাদ)
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাসের শেষর দিকে ফ্রাঞ্চাইজি মালিকের সম্পর্ক্যে তথ্য প্রকাশ করা হবে। তবে, সূত্রের খবর অনুযায়ী মুকেশ অম্বানি, মনোজ বাদেলা, এন শ্রীনিবাসন, পার্থ জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কারা বিড জিতে গিয়েছেন এবং তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এই বিডিং-এ অংশগ্রহণ করেছিলেন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করা তারকা ইংল্যান্ডের তারকা ক্রিকেটার কেভিন পিটারসন। কিন্তু আইপিএল-এর মালিকদের তুলনায় অর্থের লড়াইয়ে তিনি এঁটে উঠতে পারেননি।
রিপোর্ট অনুযায়ী, কেপ টাউন থেকে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স, জোহানেসবার্গ থেকে ফ্রাঞ্চাইজি পাবে চেন্নাই সুপার কিংস, প্রিটোরিয়ার সেঞ্চুরিয়ানে দিল্লি ক্যাপিটলসের অন্যতম কর্ণধার দল পাবেন। দলটির নাম হতে পারে প্রিটোরিয়া ক্যাপিটেলস। পোর্ট এলিজাবেথ থেকে দল নামাতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। পার্লে নিজেদের বেস বানাতে পারে রাজস্থান রয়্যালস। লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা দল পেতে পারেন ডারবান থেকে। এ-ও জানা গিয়েছে সব থেকে বেশি অর্থের বিড করেছে চেন্নাই এবং মুম্বইয়। প্রায় ২৫০ কোটি টাকার বিড করেছে এই দুই ফ্রাঞ্চাইজি। ফ্রাঞ্চাইজি ফি-এর ১০ শতাংশ করে ১০ বছরে দিতে হবে দলগুলিকে।












Click it and Unblock the Notifications