সামনে এল কে এল রাহুল এবং আথিয়া শেট্টির বিয়ের তারিখ, কবে চার হাত এক হতে চলেছে জেনে নিন

সামনে এল কে এল রাহুল এবং আথিয়া শেট্টির বিয়ের তারিখ, কবে চার হাত এক হতে চলেছে জেনে নিন

দীর্ঘ দিন ধরেই ক্রিকেটপ্রেমী এবং সিনেপ্রেমীরা একটা উত্তরের অপেক্ষা করছিলেন, কবে হতে চলেছে বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি এবং তারকা ক্রিকেটার কে এল রাহুলের বিয়ে। দুই জনে দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকলেও তাঁরা কবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তা জানা যাচ্ছিল না। অপর দিকে, সমর্থকদের কৌতুহল ছিল মারাত্মক।

সামনে এল কে এল রাহুল এবং আথিয়া শেট্টি বিয়ের তারিখ, কবে চার হাত এক হতে চলেছে জেনে নিন

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের হাইপ্রোফাইল অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি এবং ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা কে এল রাহুল। আরও জানা গিয়েছে সুনীল শেট্টির খান্ডালার বাংগলোতে এই বিয়ে অনুষ্ঠিত হবে। যদিও আথিয়া এবং রাহুলের পরিবার এই বিয়ে বিষয়ে ক্যামের সামনে বা পিছনে কোনও কথা বলেনি। পুরোপুরি নিজেদের মুখ বন্ধ রেখেছেন তাঁরা। সূত্রের খবর অনুযায়ী তিন দিন ধরে চলবে এই বিয়ে প্রক্রিয়া। বিয়েতে পরিবারের সদস্যদের পাশাপাশি একদম কাছের বন্ধুদের উপস্থিত থাকতেন পারেন বলে জানা গিয়েছে।

দুই পরিবারই এই বিয়েকে ঘিরে অত্যন্ত উত্তেজিত, বিয়ের সমস্ত রকম কেনাকাটা শুরু হয়ে গিয়েছে এবং নানাবিধ প্রক্রিয়াও চালু হয়ে গিয়েছে এবং তৈরি হয়ে গিয়েছে অতিথিদের তালিকাও। অতিথিদের নাম যে পর্দার আড়ালেই রাখা হবে তা তো স্বাভাবিক বিষয় তবে সূত্র মারফত জানা যাচ্ছে সলমন খান, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমার, এমএস ধোনি এবং বিরাট কোহলিকে এই বিয়েতে দেখা যেতে পারে।

এর আগেও বলিউডের অভিনেত্রীদের সম্পর্কে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা এবং তাঁরা বিয়েও করেছেন। সাফল্যের সঙ্গে কাটিয়েছেন বিবাহ পরবর্তী জীবন। শর্মিলা ঠাকুরের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল মনসুর আলি খান পতৌদির এবং তাঁরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে প্রেমের বাঁধনে জড়িয়ে পড়েন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বর্তমানে তাঁরা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানও প্রেমে পড়েছিলেন বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের এবং তাঁরাও বৈবাহিক বন্ধনের রূপ দিয়েছেন নিজেদের সম্পর্ককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+