IPL 2022: আসন্ন আইপিএল-এ নাও দেখা যেতে পারে ইংল্যান্ডের কোনও ক্রিকেটারকে

আসন্ন আইপিএল-এ নাও দেখা যেতে পারে ইংল্যান্ডের কোনও ক্রিকেটারকে

অ্যাশেজে ইংলিশ ক্রিকেটারদের লাগাতার ব্যর্থতার ফলে অনিশ্চিয়তা তৈরি হল আসন্ন আইপিএল-এ তাঁদের অংশগ্রহণ নিয়ে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে এই ভরাডুবির কারণে সমস্তকিছু নতুন করে পর্যালোচনা করার কথা ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

IPL 2022: আসন্ন আইপিএল-এ নাও দেখা যেতে পারে ইংল্যান্ডের কোনও ক্রিকেটারকে

ইংল্যান্ডের প্রথম শ্রেণি'র এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইসিবি-র ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে গিলস শীঘ্রই একটি রিপোর্ট তৈরি করবেন যেখানে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের পারফরম্যান্স উন্নত করা জন্য একাধিক সুপারিশ করা হবে, যার মধ্যে অন্যতম হতে চলেছে আইপিএল-এ অংশগ্রহণের ক্ষেত্রে ইংলিশ ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা।

ক্রিকেট ক্যালেন্ডারের দু'টি মাস ধার্য্য থাকে আইপিএল-এর জন্য। তবে, এই বছর থেকে দল সংখ্যা বাড়ায় দুই মাসের একটু বেশি সময় ধরেই চলবে বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ। ২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা আইপিএল-এর পঞ্চদশ সংস্করণ। আইপিএল-এর নক আউট পর্ব আনুমানিক যে সময়ে হওয়ার কথা সেই সময়েই টেস্ট রয়েছে ইংল্যান্ডের। জুন মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে। ভারতে ওই সময়ে আইপিএল-এর নক আউট পর্বের খেলা চলার সম্ভবনাই বেশি।

ফেব্রুয়ারি মাসে আইপিএল-এর মেগা নিলাম আয়োজিত হতে চলেছে বেঙ্গালুরুতে। সেই নিলামে একাধিক ইংলিশ ক্রিকেটারের অংশ নেওয়ার সম্ভবনা রয়েছে। জস বাটলার এবং মইন আলি- ইংল্যান্ডের এই দুই ক্রিকেটারকেই ধরে রেখেছে তাঁদের ফ্রাঞ্চাইজি। যার ফলে প্রথম সারির সব ইংলিশ ক্রিকেটারই যে এই নিলামে অংশ নেবেন, সেই বিষয়ে কোনও সন্দেহ থাকতে পারে না। এ-ও জানা গিয়েছে, আইপিএল-এ অংশগ্রহণকারী ক্রিকেটারদের ইসিবি নির্দেশ দিতে পারে টুর্নামেন্টের মাঝ পথে দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার। নিউজিল্যান্ড টেস্ট'র প্রস্তুতি'র জন্যই এই সিদ্ধান্ত নিতে পারে সেই দেশের বোর্ড।

অপর দিকে, বিভিন্ন সময়ে ইংল্যান্ডের বর্তমান দলের ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেই দেশেরই প্রাক্তনীরা। তাঁদের বক্তব্যের নির্যায়, আন্তর্জাতিক ক্রিকেটের থেকে অনেক বেশি গুরুত্ব আইপিএল-কে দেন বর্তমান ক্রিকেটাররা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আর্থারটন নিজের ক্ষোভ উগড়ে এক দৈনিকে লিখেছিলেন, বিভিন্ন ফরম্যাটের শীর্ষস্থানী ক্রিকেটাররা সাত অঙ্কের অর্থ উপার্যন করেন কিন্তু আইপিএল-এর সময়ে অবিশ্বাস্য ভাবে ইসিবি নিজেদের এই দায়িত্ব ঝেড়ে ফেলে দেয়।

অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। পাঁচ টেস্টের সিরিজে প্রথম তিনটিতে হেরে ঐতিহ্যের লড়াইয়ে মাথা নীচু হয়েছে জো রুটের দলের। অল্পের জন্য চতুর্থ টেস্টে হারের মুখ থেকে রক্ষা পয়েছে ইংল্যান্ড। ভাগ্যের জোরে ম্যাচটি ড্র হয়েছে। অ্যাশেজের শেষ ম্যাচটি এই চিরপ্রতিদ্বন্দ্বী দল খেলবে হবার্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+