Champions Trophy: ইংল্যান্ড সিরিজের আগেই রোহিতের অবসর! চ্যাম্পিয়ন্স ট্রফিতে গাভাসকরের পছন্দের অধিনায়ক কে?

রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত। প্রতিদিনই এই বিষয়ে নতুন কোনও মাত্রা যোগ হচ্ছে। রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টের পর অবসর না নিলেও তিনি যে বেশি দিন ভারতীয় দলের হয়ে খেলবেন না বা অধিনায়কত্ব করবেন না তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন না তার আগেই অবসর নেবেন? সোমবার এই বিষয়ে পাওয়া গেল বিরাট আপডেট।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে,আগামী মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্টে রোহিত শর্মার নেতৃত্বেই টিম ইন্ডিয়া নামবে, সে কথা বলাই বাহুল্য। কিন্তু তার পর রোহিতকে আমন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখার সম্ভাবনা কম। প্রতিবেদন অনুসারে আইসিসি ইভেন্টে খেলার পরই অবসর নিতে পারেন রোহিত শর্মা। জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সফর পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন হিটম্যান।

শনিবার সন্ধ্যায় ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা, মুখ্য নির্বাচক অজিত আগারকরের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআই কর্তারা। সেখানেই রোহিত শর্মা বিসিসিআই কর্তাদের বলেছেন যে তিনি আগামী কয়েক মাস ভারতের অধিনায়ক থাকবেন এবং এর মধ্যেই বিসিসিআই পরবর্তী অধিনায়কের সন্ধান করতে পারে। তিনি বিসিসিআই-এর সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। পরবর্তী অধিনায়ক হিসেবে বুমরাহই এগিয়ে। তবে গম্ভীরের পছন্দ যশস্বী। আবার নির্বাচকদের ফোকাসে পন্থ।

তাৎপর্যপূর্ণ বিষয় হল এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়নি। আগামী ১৮ বা ১৯ জানুয়ারি হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে না গেলেও অধিনায়ক যিনি হবেন তাঁকে পাকিস্তানে যেতে হতে পারে কারণ আইসিসি ইভেন্টে ফটোশ্যুট থাকে সঙ্গে অধিনায়কদের যৌথ সাংবাদিক সম্মেলন। ফলে রোহিতকে কয়েক ঘণ্টার জন্য হলেও পাকিস্তানে যেতে হতে পারে।

কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও চান রোহিতের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলুক ভারত। সেই সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশস্বী জয়সওয়াল রোহিত শর্মার সাথে ওপেন করুন। ডান-বাম কম্বিনেশনের জন্যই রোহিতের সঙ্গে যশস্বীকে ওপেনে চাইছেন সানি।

গাভাসকর জানিয়েছেন, মিডল অর্ডার শক্তিশালী করতে হলে কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারকে দলে রাখতে হবে। সানির বক্তব্য ব্যাটিং অর্ডারের চারে আসুক শ্রেয়স। পাঁচে রাহুল। ছয়ে পন্থ। বেশ কয়েকটা শতরান করেছেন সঞ্জু। ওকেও দলে রাখা উচিত। ওকে না নেওয়াটা ভুল হবে।আর উইকেটকিপার হিসেবে গাভাসকরের ভোট ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন দু'জনকেই।

সুনীল গাভাসকরের পছন্দের দলে আছেন, রোহিত শর্মা(অধিনায়ক),শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, , সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ ও নীতীশ কুমার রেড্ডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+