চলতি আইপিএলে কেকেআর-এর ভাল সম্ভবনা দেখছেন প্রাক্তনরা

চলতি মরসুমে দারুণ শুরু করেছে শাহরাখ খানের কলকাতা নাইট রাইডার্স। পাঁচটি ম্যাচে জয় মিলছ তিনটিতেই। বিশেষজ্ঞরা মনে করছেন এই আইপিএল-এ ভাল ফল করতে পারে কেকেআর।

এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৩টি ম্যাচ জিতেছে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। হার ২টি ম্যাচে। মোট ছয় পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে লিগ টেবিলের শীর্ষে কেকেআর। এই পারফম্যান্সকে ধরে রাখলে এই মরসুমে কেকেআর বেশ ভাল ফল করতে পারেন বলেই আশাবাদী বাংলার ক্রিকেট বিশেষজ্ঞরা।

চলতি আইপিএলে কেকেআর-এর ভাল সম্ভবনা দেখছেন প্রাক্তনরা

বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার শিবশঙ্কর পাল বলেন, 'এ বছর খুব ভাল দল তৈরি করেছে কেকেআর। তরুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে দলের ভীতটা তৈরি। কেকেআর-এর সাফল্যের অন্যতম কারণ ওদের বোলিং ইউনিট, বিশেষ করে স্পিন বিভাগ। এ ছাড়াও আন্দ্রে রাসেলের ফর্ম ওদের সাফল্যের অন্যতম কারণ। ব্যাটিং এবং বোলিং প্রতিটি বিভাগেই বাঁধুনিটা তৈরি।'

শিবশঙ্কর এ-ও জানান সময়ে টুর্নামেন্ট যত এগোবে ততই ভাল পারফর্ম করবে কেকেআর। রেটিংয়ের বিচারে ১০-এর মধ্যে কেকেআর-কে ৯ দেন প্রাক্তন এই ক্রিকেটার।

আর এক প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী জানান, কেকেআর-এর সাফল্য অনেকটাই নির্ভর করছে রাসেল এবং নারিনের ফর্মের উপর। তবে দলের বাকিরাও ভাল পারফর্ম করছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভাল ফল করতেই পারে তারা। রেটিংয়ের বিচারে কেকেআর-কে ১০-এ ৮ দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+