'অ্যাক্সিডেন্টাল ক্যাপ্টেন'-এর হাত ধরেই অ্যাসেজ রক্ষা,সিরিজ জিতলে ১৮ বছর আগের স্টিভের কীর্তি ছোঁবেন

অস্ট্রেলিয়ার হয়ে রিকি পন্টিং, মাইকেল ক্লার্করা পারেননি। সেই কাজটাই করে দেখাতে পারেন টিম পেইন। ১২ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্ট।

অস্ট্রেলিয়ার হয়ে রিকি পন্টিং, মাইকেল ক্লার্করা পারেননি। সেই কাজটাই করে দেখাতে পারেন টিম পেইন। ১২ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্ট। সেই টেস্ট জিততে পারলে অস্ট্রেলিয়ান অধিনায়কদের মধ্যে এলিট ক্লাবে ঢুকে পড়বেন পেইন।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে তিনি 'অ্যাক্সিডেন্টাল ক্যাপ্টেন'

অস্ট্রেলিয়ার ক্রিকেটে তিনি 'অ্যাক্সিডেন্টাল ক্যাপ্টেন'

অস্ট্রেলিয় ক্রিকেটে তিনি 'অ্যাক্সিডেন্টাল ক্যাপ্টেন'। ২০১৮ সালে স্টিভ স্মিথ বল বিকৃতি কাণ্ডে জড়ানোয় তাঁকে অধিনায়ক হিসেবে বরখাস্ত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের বাকি টেস্টের জন্য তড়িঘড়ি দলের উইকেট কিপার ব্যাটসম্যান টিম পেইনকে অধিনায়ক করা হয়েছিল।

 সেই পেইনই এবার ইতিহাসের পাতায় নাম তুলতে চলেছেন

সেই পেইনই এবার ইতিহাসের পাতায় নাম তুলতে চলেছেন

এই পেইনের হাত ধরেই ইংল্যান্ডের মাটি থেকে অ্যাসেজ ট্রফি বাঁচিয়ে ফিরছে অস্ট্রেলিয়া। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট জিতে নিয়ে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে অজিরা। ওভালে শেষ টেস্টের ফল যার পক্ষেই যাক না কেন, পরের দু'বছরের জন্য অ্যাসেজ ট্রফিটি অস্ট্রেলিয়ার দখলেই থাকবে। ইংল্যান্ডের ডেরা থেকে অ্যাসেজ ট্রফিতে নিজেদের দখল ধরে রেখে ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন পেইন।

 ১৮ বছর পর স্টিভের কীর্তি ছুঁতে পারেন পেইন

১৮ বছর পর স্টিভের কীর্তি ছুঁতে পারেন পেইন

এর আগে ২০০১ সালে ইংল্য়ান্ডের মাটিতে অ্যাসেজ খেলতে এসে ৪-১ সিরিজ জিতেছিলেন স্টিভ ওয়া। ওভালে শেষ টেস্ট জিতলে ১৮ বছর পর ইংল্যান্ডে অ্যাসেজ সিরিজ জেতার কীর্তি গড়বে অস্ট্রেলিয়া। আর সেটা করলে ওয়ার সঙ্গে এলিট ক্লাবে ঢুকে পড়বেন পেইন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+