India vs Bangladesh: সিরাজকে কু-কথা, অসুস্থতা নিয়ে নাটক, টাইগার রবির স্বরূপ প্রকাশ্যে নিয়ে এল কানপুর পুলিশ
বৃষ্টির কারণে কানপুর টেস্টে মাঠে সেভাবে খেলা না হলেও মাঠের বাইরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে অন্য একজন। তিনি টাইগার রবি। বাংলাদেশের সুপার ফ্যান হিসেবে পরিচিত টাইগার রবিকে নিয়ে কানপুর টেস্টের প্রথম দিন থেকেই বিতর্ক শুরু হয়েছে। গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতীয় সমর্থকদের দ্বারা আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছিলেন রবি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বয়ান পাল্টে ফেলেন। হাসপাতালে রবি জানান স্টেডিয়ামে তাঁর পেটের সমস্যা হয়েছিল।
টাইগার রবি বিতর্কে নয়া মোড়। একাধিক নতুন তথ্য উঠে আসছে তাঁকে ঘিরে। বাংলাদেশের খেলা থাকলেই তাঁকে মাঠে দেখা যায়। প্রিয় দলকে সমর্থন করার জন্য দেশের বিভিন্ন মাঠে এমনকি বিদেশেও তাঁকে দেখা যায়। কিন্তু কানপুরের ঘটনা ঘটার পরই তাঁকে ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা বা অহেতুক মিথ্যা কথা বললে রবিকে মাঠে থাকার অনুমতি দেওয়া হবে না। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। কানপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশ সমর্থকের শারীরিক সমস্যা রয়েছে। তাঁর শরীর জলশূন্য হয়ে পড়ে। তাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কোনওভাবেই শারীরিক ভাবে নিগ্রহ করা হয়নি।
বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম আবার বলেছে, দৃষ্টি আর্কষণের জন্য রবি এই ধরনের কাজকর্ম করে থাকেন। এখানেই শেষ নয়, অভিযোগ আরও আছে মেডিকেল ভিসায় ভারতে এসে একের পর এক ম্যাচে মাঠে যাচ্ছেন রবি। চেন্নাই টেস্ট চলাকালীন ভারতীয় ক্রিকেটারদের কু কথাও শোনান। বিশেষ করে মহম্মদ সিরাজকে অকথ্য ভাষায় কু কথা শোনান রবি। চেন্নাইয়ে বাংলা ভাষা কেউই বুঝতে পারেননি ফলে সেখানে ধরা পড়েনি, কিন্তু কানপুকে তাঁর আশে পাশে কয়েকজন বাংলাভাষা বুঝতে পারেন তখনই বিষয়টি নিয়ে ধরা পড়ে যান।
India vs Bangladesh: স্টেডিয়াম ছেড়ে হোটেলে ফিরলেন রোহিত-বিরাটরা, বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় দিনের খেলা?
দেশের একটা বড় অংশের মানুষ যে তাঁকে পছন্দ করেনন না তা রবির ফেসবুক পোস্ট থেকেই প্রমাণ হয়।












Click it and Unblock the Notifications