ILT20: আবু ধাবি নাইট রাইডার্সে সই নারিন-রাসেল সহ এক ঝাঁক তারকার, দেখে নিন তালিকা

ILT20: আবু ধাবি নাইট রাইডার্সে সই নারিন-রাসেল সহ এক ঝাঁক তারকার, দেখে নিন তালিকা

সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)-এর আন্তর্জাতিক টি-২০ লিগ-এর জন্য ১৪ জন ক্রিকেটারকে সই করানোর কথা ঘোষণা করল নাইট রাইডার্স-এর আবু ধাবির ফ্রাঞ্চাইজি আবু ধাবি নাইট রাইডার্স (এডিকেআর)। এই ১৪ জনের মধ্যেই রয়েছে শাহরুখ খানের আবু ধাবির দলের মার্কি ক্রিকেটাররা।

সুনীল নারিন-আন্দ্রে রাসেলের সই আবু ধাবি নাইট রাইডার্সের:

সুনীল নারিন-আন্দ্রে রাসেলের সই আবু ধাবি নাইট রাইডার্সের:

কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘ দিনের সঙ্গী, বলা ভাল নাইট রাইডার্সের ঘরের ছেলের হয়ে ওঠা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে আবু ধাবি নাইট রাইডার্সের জন্য সই করিয়েছে ফ্রাঞ্চাইজিটি। নাইট রাইডার্স দলের অবিচ্ছেদ্য সদস্য নারিন এবং রাসেল। ২০২২ আইপিএল-এর আগে হওয়া মেগা নিলামে এই দুই ক্রিকেটারকে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স।

নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির অপর দু'টি দল হল কলকাতা নাইট রাইডার্স এবং ত্রিনবাগো নাইট রাইডার্স। কেকেআর থেকেই প্রতিষ্ঠা পায় নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি এবং এখনও
নাইট রাইডার্স গ্রুপ পরিচিত কলকাতা নাইট রাইডার্সের কারণেই।

আবু ধাবি নাইট রাইডার্সে সই জনি বেয়ারস্টোর:

আবু ধাবি নাইট রাইডার্সে সই জনি বেয়ারস্টোর:

সংযুক্ত আরব আমিরশাহীতে শাহরুখ খানের নতুন দল আবু ধাবি নাইট রাইডার্স যে ১৪ জন ক্রিকেটারকে এ দিন সই করিয়েছে তাঁদের মধ্যে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন ছাড়াও উল্লেখযোগ্য হলেন জনি বেয়ারস্টো। আইপিএল-এ যদিও বেয়ারস্টো খেলেন পাঞ্জাব কিংসের হয়ে। আবু ধাবি নাইট রাইডার্সের ঘোষিত দলে অধিকাংশ ক্রিকেটার সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। মোট ছয় জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে এবং তিন জন সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা থেকে। এই এক জন করে রয়েছে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা এবং নেদারল্যান্ডসের ক্রিকেটার।

নাইট রাইডার্সের মুখ্য আধিকারিক ভেঙ্কি মাইসরেরবক্তব্য:

নাইট রাইডার্সের মুখ্য আধিকারিক ভেঙ্কি মাইসরেরবক্তব্য:

নাইট রাইডার্স গ্রুপের মুখ্য আধিকারিক ভেঙ্কি মাইসোর বলেছেন, "এটা দেখে ভাল লাগছে যে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আমাদের উপস্থিতি বাড়ছে। আইপিএল-এ কেকেআর, সিপিএল-এ টিকেআর আর এখন আইএলটি২০-তে এডিকেআর। আরও দুর্দান্ত ব্যাপার এই যে আমাদের প্রধান দুই স্তম্ভ সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল, এডিকেআর-এ থাকছেন। নাইট রাইডার্স পরিবারে জনি বেয়ারস্টো যোগ দেওয়ায় আমরা খুশি এবং আমি নিঃসন্দেহে বলতে আইএলটি২০ পারি তাঁর যোগদান এডিকেআর-এর সফরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"

এডিকেআর-এর এখনও পর্যন্ত নেওয়া ১৪ জন ক্রিকেটার:

এডিকেআর-এর এখনও পর্যন্ত নেওয়া ১৪ জন ক্রিকেটার:

সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জনি বেয়ারস্টো, পল স্টার্লিং, লাহিরু কুমারা, চরিথ আসালাঙ্কা, কলিন ইনগ্রাম, আকিল হোসেন, সিকুজি প্রসন্ন, রবি রামপাল, রেমন রেইফার, কিনার লুইস, আলি খান, ব্র্যান্ডন গ্লোভার। উল্লেখ্য, স্থানীয় ক্রিকেটারদের ড্রাফ্টের মাধ্যমে নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+