Abishek Porel: ভারতীয় দলে খেলার যোগ্যতা আছে অভিষেকের, ছাত্রের সাফল্যের রহস্য ফাঁস করলেন কোচ বিভাস দাস

আইপিএল এবং ভারতীয় ঘরোয়া ক্রিকেটের আঙিনায় এখন পরিচিত মুখ অভিষেক পোড়েল। বাংলা দলের নিয়মিত সদস্য। ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন ইতিমধ্যেই। চন্দননগরের অশোক সাহার কাছে প্রাথমিক তামিল নেওয়ার পর কোচ বিভাস দাসের হাতেই তৈরি হন অভিষেক পোড়েল। ছাত্রের সাফল্যের নেপথ্যের কাহিনী তুলে ধরলেন বিভাস দাস।

অনেকেই প্রতিভা নিয়ে ক্রিকেট কোচিং সেন্টারে আসেন, কিন্ত তাদের থেকে খুব কমই অভিষেক পোড়েল হতে পারেন। কোথায় গিয়ে বাকিদের আলাদা হয়ে গেলেন চন্দননগরের তরুণ ক্রিকেটার, এই প্রশ্নের উত্তরে তাঁর কোচ বলেছেন, পোড়েলের খিদেই ওকে সবার থেকে আলাদা করে দিয়েছে। ওর থেকেও হয়ত অনেক প্রতিভাবান ক্রিকেটার আমার কাছে এসেছে। কিন্তু পরিশ্রম করার ক্ষমতা এবং শেখার আগ্রহই ওকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। একটা গাছে অনেক কুঁড়ি হয় কিন্ত সেখান থেকে খুব কমই ফল বা ফুল হয় বাকিগুলো ঝড়ে যায়। এই ঝড়ে যাওয়ার সংখ্যাটাই থাকে বেশি।

কোভিড অতিমারী এবং লক ডাউন অনেকের ক্ষতি করলেও অভিষেক কিন্তু সেই সময়টা দারুনভাবে কাজে লাগায় অভিষেক। বিভাস দাসের কথায়, 'যখন লক ডাউন হল তখন কলকাতায় এসে অনুশীলন করা সম্ভব ছিল না। কিন্তু সেই সময় প্র্যাক্টিসে খামতি রাখেনি অভিষেক। ভোর হতেই চলে যেত মেরি পার্কের মাঠে( কারণ সকাল হলেই পুলিশের টহল শুরু হত) সেখানেই অনুশীলন করত, আমাকে অনুশীলনের ভিডিওটা পাঠাত। আমি অন লাইনে ক্লাস নিতে পছন্দ করতাম না কিন্তু ওর জন্য করতাম।

আইপিএলে এবার দিল্লি দল রিটেন করেছে অভিষেককে। এই প্রসঙ্গে তাঁর কোচ বলেন, দিল্লির মতো দল ওকে রিটেন করেছে এর থেকেই বোঝা যাচ্ছে ওর গুরুত্ব কতখানি। সেই অর্থে দিল্লি দল দ্বিতীয় কোনও উইকেটরক্ষক নেয়নি। ফলে ওর উপরই ভরসা রাখছে। এই আস্থার মর্যাদা যেন ও রাখতে পারে।

যে কোনও অনুষ্ঠানে গেলেই বিভাস দাসকে দেখলেই সবাই বলছে অভিষেক পোড়েলের কোচ। ছাত্রের জন্য গর্বিত স্যার বলছিলেন, এটা একটা দারুন অনুভূতি। আমার নিজের হাতে তৈরি করা কোনও ক্রিকেটার ভালো জায়গায় খেলছে। এটা খুবই ভালো লাগে। একজন শিক্ষক হিসেবে এটা বিরাট একটা সম্মান।

দলীপ ট্রফি হোক বা রঞ্জি বা বিজয় হাজারে। ব্যাট হাতে নামলেই দলকে ভরসা দিচ্ছেন। বাংলা দলের এখন নির্ভরযোগ্য ক্রিকেটার অভিষেক। স্যার কিন্তু আশাবাদী তাঁর ছাত্র একদিন ভারতীয় দলেও খেলবে। বিভাস দাসের কথায়, ভারতীয় দলে খেলার ও যোগ্য। কিন্ত তার জন্য যে পরিশ্রম করার সেটা যদি করে এবং মানসিকতা যদি রাখে অবশ্যই খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+