Abhishek Sharma: শুভমানের ব্যাট নিয়ে খেলেই অভিষেকের শতরান, উত্থানের নেপথ্যে যুবরাজ সিংয়ের অবদান
Abhishek Sharma: অভিষেক শর্মা যে ব্যাটটি দিয়ে দেশের হয়ে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকেই শতরান পেলেন, সেটি তাঁর নিজের নয়। এই ব্যাটটি তাঁকে দিয়েছিলেন শুভমান গিল।
হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরানের পর এই তথ্য জানালেন অভিষেক নিজেই। তাঁর উত্থানে অবদান রয়েছে যুবরাজ সিংয়েরও।

অভিষেক জানান, শুভমান গিলের সঙ্গে অনূর্ধ্ব ১২ বিভাগ থেকে খেলছেন। ১০-১১ বছর একসঙ্গে খেলা হয়ে গেল। জিম্বাবোয়েতে প্রথম টি২০ আন্তর্জাতিকের আগেই শুভমান গিল বলেছিলেন, তিনি অভিষেক শর্মাকে নিয়েই ওপেন করবেন। অভিষেক নিজের অভিষেক ম্যাচে শূন্য করলেও পরের ম্যাচেই পেলেন শতরান।
শুভমান গিলের নেতৃত্বেই ভারতীয় দলে অভিষেক হলো অভিষেকের। তাঁর কথায়, আমাদের দুজনেরই লক্ষ্য ছিল ভারতীয় দলের খেলা। আমি এই সফরের দলে সুযোগ পাওয়ার পর প্রথম ফোনটি এসেছিল শুভমানের কাছ থেকে। বুঝতে পারছিলাম শুভমান কতটা খুশি।
অভিষেক বলেন, আমি যে শতরান পেলাম সেটা শুভমানের ব্যাট দিয়েই। সকলকে শুভমান নিজের ব্যাট দেন না। কিন্তু আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। অনূর্ধ্ব ১২ বিভাগের সময় থেকে একটা বিষয় চলে আসছে যে, যখনই মনে হয় কোনও চাপের ম্যাচ রয়েছে বা এমন ম্যাচ যেখানে আমার পারফর্ম করা জরুরি, আমি শুভমানের ব্য়াট চেয়ে নিই। আইপিএলেও এর অন্যথা হয় না। যেমন হলো এবারেও।
Two extremely special phone 📱 calls, one memorable bat-story 👌 & a first 💯 in international cricket!
— BCCI (@BCCI) July 8, 2024
𝗗𝗢 𝗡𝗢𝗧 𝗠𝗜𝗦𝗦!
A Hundred Special, ft. Abhishek Sharma 👏 👏 - By @ameyatilak
WATCH 🎥 🔽 #TeamIndia | #ZIMvIND | @IamAbhiSharma4 pic.twitter.com/0tfBXgfru9
বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওয় সাক্ষাৎকার দিতে গিয়ে অভিষেক বলেন, প্রথম ম্যাচে শূন্য করার পর বেশি ভাবার সময় পাইনি। কেন না, পরের দিনই ফের ম্য়াচ ছিল। শতরান করতে পেরে ভালো লাগছে। ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন অভিষেক।
এরপরই ভারতীয় দলের তরুণ ওপেনার ফোন করেন যুবরাজ সিংকে। ভিডিও কলে যুবরাজ অভিষেককে বলেন, ওয়েল ডান! খুব গর্বিত। এই শতরান পাওয়ার যোগ্য অভিষেক। সবে শুরু হলো। আগামী দিনেও এমন সাফল্য আরও আসবে। প্রত্যত্তরে ধন্যবাদ জানান অভিষেক।
বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেন, প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর যুবরাজ সিংয়ের সঙ্গে কথা হয়েছিল। জানি না কেন, শূন্যে আউটের কথা শুনেও যুবরাজ সিং জানান তিনি খুশি। শুরুটা ভালো হয়েছে! ফলে আজ তাঁর প্রশংসা নিঃসন্দেহে খুব স্পেশ্যাল মুহূর্ত। বিগত ২-৩ বছর মাঠে, মাঠের বাইরে তিনি আমাকে নিয়ে পড়ে থেকেছেন। খুব খেটেছেন আমার জন্য। ফলে তাঁর প্রশংসা আমার কাছে বড় মুহূর্ত।












Click it and Unblock the Notifications