Abhishek Sharma: অভিষেকের শতরানে একাধিক নজির, আইপিএলকে কৃতিত্ব 'শর্মাজি কে বেটা'র
Abhishek Sharma: জিম্বাবোয়ে সফরে কেরিয়ারের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকেই শতরান হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অভিষেক শর্মা। প্রথম ম্যাচে শূন্য, দ্বিতীয় ম্যাচেই একশো।
অভিষেক সিরিজে চাপমুক্ত থাকার জন্য অভিষেক কৃতিত্ব দিচ্ছেন অভিষেক। রোহিত শর্মার যোগ্য উত্তরসূরী ভারত পেয়ে গেল আরেক 'শর্মাজি কে বেটা'র মধ্যে দিয়ে, অভিমত ক্রিকেটপ্রেমীদের।

ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টানা তিনটি ছয় মেরে তিনি শতরানে পৌঁছন গতকাল। এর আগে, শুভমান গিল পরপর ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে ২০০-তে পৌঁছেছিলেন। সাতটি চার ও আটটি ছয় দিয়ে সাজানো অভিষেকের ৪৭ বলে ১০০ রানের ইনিংস।
শতরান পূর্ণ করতে মাত্র ৪৬ বল নেন অভিষেক। যা টি২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে যুগ্ম তৃতীয় দ্রুততম। ২০১৭ সালে রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে ও গত বছর সূর্যকুমার যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধেই ৪৫ বলে শতরান করেন। ২০১৬ সালে লোকেশ রাহুল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৬ বলে টি২০ আন্তর্জাতিক শতরান পান।
পূর্ণ সদস্য দেশের কোনও ক্রিকেটার কেরিয়ারের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকেই শতরান পাননি। এভিন লুইস অভিষেকের মতোই প্রথম ম্যাচে ০ করার পর দ্বিতীয় ম্যাচে শতরান পান। রিচার্ড লেভিও কেরিয়ারের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে সেঞ্চুরি করেন। ২০১২ সালে পাকিস্তানের স্পিনারদের বিরুদ্ধে যুবরাজ ৫৭ রান করেছিলেন। অভিষেক সেই নজির ভেঙে জিম্বাবোয়ের স্পিনারদের বিরুদ্ধে তুললেন ৬৫। নিলেন ২৮ বল, ৬টি চার ও চারটি চার মারলেন। স্ট্রাইক রেট ২৩২.১৪।
অ্যারন ফিঞ্চ (২০১৮ সালে ১৭২) ও স্টিভেন টেলর (২০২২ সালে অপরাজিত ১০১)-এর পর তৃতীয় ব্যাটার হিসেবে অভিষেক জিম্বাবোয়ের মাটিতে টি২০ আন্তর্জাতিক শতরান পেলেন। যার দৌলতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের রেকর্ড গড়ে ভারত তোলে ২ উইকেটে ২৩৪। জিম্বাবোয়ের মাটিতে এটি দ্বিতীয় সর্বাধিক। শেষ ১০ ওভারে ভারত তোলে ১৬১। যা টি২০ আন্তর্জাতিকে তৃতীয় সর্বাধিক।
অভিষেক শর্মা চাপমুক্ত হয়ে খেলার বিষয়ে বলেন, আইপিএলের কারণেই দেশের হয়ে অভিষেক ম্যাচে, অভিষেক সিরিজে চাপ অনুভব করছি না। প্রথম ম্যাচে রান পাইনি। তবে একই মাইন্ডসেট ও ইচ্ছাশক্তি নিয়ে নেমেছিলাম। তাছাড়া আরও যাঁদের সঙ্গে অভিষেক হলো তাঁদের সঙ্গে কথা হয়েছে। আমরা অনূর্ধ্ব ১৪ থেকে অনেক ক্রিকেট খেলেছি একসঙ্গে।
নিজের দিনে তিনি এমনই ছন্দে থাকতে ভালোবাসেন। এই শতরানের জন্য যুবরাজ সিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানান অভিষেক। ছক্কার বন্যা বইয়ে দেওয়া প্রসঙ্গে বলেন, কোচেরা সাধারণত তুলে শট খেলতে বলেন না। কিন্তু আমার বাবা উৎসাহ দিয়েছেন। তিনি বরাবর বলেন, তুলে খেলতে হলে এমন শট মারতে হবে যাতে বল মাঠের বাইরে চলে যায়।












Click it and Unblock the Notifications