এশিয়া কাপের পারফরম্যান্সে বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা, ছাপিয়ে গেলেন বিরাটকে
টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটারের স্বীকৃতি আগেই আদায় করে নিয়েছেন। আইসিসি টি২০ আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে। এবার তিনি এশিয়া কাপের পারফরম্যান্সের সৌজন্যে গড়লেন বিশ্বরেকর্ড।
ভারতীয়দের মধ্যে বিরাট কোহলির রেকর্ডটিও ধুলোয় মেশালেন তিনি। ভেঙে দিলেন বছর পাঁচেক আগের বিশ্বরেকর্ডটি।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরান করায় অভিষেকের রেটিং পয়েন্ট পৌঁছে যায় ৯৩১-এ। ২০২০ সালে ডেভিড মালান ৯১৯ রেটিং পয়েন্টে পৌঁছে বিশ্বরেকর্ড গড়েছিলেন। সেটিই ছিনিয়ে নিলেন অভিষেক। ভারতীয়দের মধ্যে এর আগে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রেটিং পয়েন্টে পৌঁছনোর নজির ছিল বিরাট কোহলির (৯০৯) দখলে। উল্লেখ্য, গত বছর টি২০ আন্তর্জাতিকে অভিষেক হওয়া অভিষেক এশিয়া কাপে ৪৪.৮৫ গড় ও ২০০-র উপর স্ট্রাইক রেট রেখে ৩১৪ রান করেছিলেন। জেতেন টুর্নামেন্টে সেরার পুরস্কারও।
অভিষেক টি২০ আন্তর্জাতিকের র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন দ্বিতীয় স্থানাধিকারী ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৮২ পয়েন্টে এগিয়ে থেকে। তিনে রয়েছেন তিলক বর্মা, যিনি ভারতকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করানোয় বড় অবদান রাখেন। ইংল্যান্ডের জস বাটলার চারে রয়েছেন। শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা উঠে এসেছেন পাঁচে।
বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী শীর্ষস্থান ধরে রেখেছেন। তিনি এশিয়া কাপে সাত উইকেট নেন। কুলদীপ যাদব এশিয়া কাপে ১৭ উইকেট নেওয়ায় ৯ ধাপ উঠে দ্বাদশ স্থানে চলে এলেন। টি২০ আন্তর্জাতিকে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান হারালেন হার্দিক পাণ্ডিয়া। তিনি দুইয়ে নেমে এলেন। তিনি চার ধাপ উঠে দখলে নিলেন শীর্ষস্থান।












Click it and Unblock the Notifications