বিসিসিআই-এর প্রশংসায় অলিম্পিয়ান অভিনব বিন্দ্রা, ঋষভের চিকিৎসায় পাশে থাকার পাশাপাশি দিতে বললেন এই সাপোর্ট
বিসিসিআই-এর প্রশংসায় অলিম্পিয়ান অভিনব বিন্দ্রা, ঋষভের চিকিৎসায় পাশে থাকার পাশাপাশি দিতে বললেন এই সাপোর্ট
যে ভাবে বিসিসিআই পাশে দাঁড়িয়েছে দুর্ঘটনায় মারাত্মক জখম ঋষভ পন্থের এবং তাঁর চিকিৎসার সমস্ত রকম খোঁজ খবর রাখছে এবং ভাল চিকিৎসা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিসিসিআই তাকে সাধুবাদ জানিয়েছেন অভিনব বিন্দ্রা। সোনা জয়ী এই অলিম্পিয়ান জানিয়েছেন, দুর্দান্ত কাজ করেছে বিসিসিআই, এর পাশাপাশি বোর্ডের ওকে মানস্তাত্বিক নির্ভরতা দেওয়াও দরকার।

বুধবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়, "লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ফলে ঋষভ পন্থের অস্ত্রপোচার করা হবে।" ঋষভের এই চোট তাঁকে অনির্দিষ্ট কালের জন্য ক্রিকেট থেকে দূরে সরিয়ে দিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে দেরাদুনের ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে। ৩০ ডিসেম্বর গাড়ি চালিয়ে দিল্লি থেকে রুরকির দিতে যাওয়ার সময়ে মহম্মদপুর জাটেক সামনে গুরুতর গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হন ঋষভ পন্থ।
অভিনব বিন্দ্রা টুইট করে লিখেছেন, "অসাধারণ বিষয় যে বোর্ড ঋষভকে সারিয়ে তোলার দিকে নজর দিয়েছে। এই রিকভারি প্রসেসে ওকে মনস্তাত্বিক নির্ভরতা দেওয়াও প্রয়োজন।"
Wonderful that the board is looking after Rishabh’s recovery. Must also provide psychological support as part of the healing and recovery process !
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) January 4, 2023
অভিনব বিন্দ্র ভারতীয় ক্রীড়াক্ষেত্রের উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে অন্যতম। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে সোনা জেতেন অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্র বর্তমানে ভুবনেশ্বরে অভিনব বিন্দ্রা স্পোর্টস মেডিসিন অ্যান্ড রিসার্চ ইন্সট্রিটিউট চালান।
বুধবার বিসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিসিসিআই সমস্ত রকম ব্যবস্থা করে ফেলেছে ঋষভ পন্থকে দেরাদুন থেকে মুম্বইয়ে নিয়ে আসর। কোকিলাবেন ধীরুভাই অম্বানি এবং মেডক্যাল রিসার্চ ইন্সট্রিটিউটে চিকিৎসক ধিনশ পার্ডিওয়ালা-এর তত্ত্বাবধানে চিকিৎসা হবে ঋষভের। লিগামেন্টের ছিড়ে যাওয়ার ফলে ঋষভের অস্ত্রপোচার হবে এবং অন্যান্য চিকিৎসাও হবে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম পুরো প্রসেসের উপর নজর রাখবেন। রিকোভারি এবং রিহ্যাব পর্যন্ত ঋষভ বিসিসিআই-এর মেডিক্যাল টিমের তত্ত্ববধানে থাকবে।"
ডিভাইডারে আঘাত করার পর জাতীয় সড়ক ৫৮-এর আরে বাইরে বেরিয়ে যায় পন্থের গাড়ি এবং সেখানেই গাড়িতে আগুন ধরে যায়। ঋষভ জানিয়েছেন গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন তিনি এবং তাঁর অসাবধানতায় গাড়ি সরাসরি ধাক্কা মারে ডিভাইডারে, এর কিছু পরে আগুন ধরে যায় তাঁর গাড়িতে। ভারতীয় দলের উইকেটরক্ষক উইন্ড গ্লাস ভেঙে কোনও ভাবে নিজের প্রাণ বাঁচিয়ে বের হন গাড়ি থেকে।












Click it and Unblock the Notifications