অভিমন্যুর অধিনায়কোচিত শতরান, বিজয় হাজারে ট্রফিতে অসমকে হারাল বাংলা
চলতি বিজয় হাজারে ট্রফিতে নিজেদের পঞ্চম ম্যাচে চতুর্থ জয়টি ছিনিয়ে নিল বাংলা। অসমকে হারাল ৮৫ রানে।
যার ফলে এলিট গ্রুপ 'বি'-তে বাংলা ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা অভিমন্যু ঈশ্বরণ।

রাজকোটে টস জিতে এদিন ফিল্ডিং নিয়েছিল অসম। নির্ধারিত ৫০ ওভারে বাংলা ৭ উইকেটে ৩০২ রান তোলে। ওপেন করতে নেমে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১১৬ বলে ১০২ রান করেন, দশটি চারের সাহায্যে। শাহবাজ আহমেদ চলতি টুর্নামেন্টে তৃতীয় অর্ধশতরান হাঁকিয়ে ৫৭ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন, তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও ২টি ছয়।
অভিষেক পোড়েল ১১ বলে ১১, সুদীপ কুমার ঘরামি ৪১ বলে ৩২, সুমন্ত গুপ্ত ১৪ বলে ১৩, করণ লাল ৬ বলে ৩, আকাশ দীপ ৬ বলে ১৭ রান করেন। মহম্মদ শামি তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।
কেরিয়ারের শততম লিস্ট 'এ' ম্যাচে অনুষ্টুপ মজুমদার ৩৯ বলে ৩১ রান করার পর দুটি গুরুত্বপূর্ণ রান আউট করেন। আকাশ সেনগুপ্ত, অভিনব চৌধুরী ও রাহুল সিং দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ৪২.১ ওভারে ২১৭ রানে অল-আউট হয়ে যায় অসম। ডেনিশ দাস ৫২ বলে ৪৩ ও অধিনায়ক সুমিত ঘাডিগাঁওকর ৫৪ বলে ৪০ রান করেন।
মহম্মদ শামি ৯ ওভারে ৫৫ রান খরচ করে নেন তিন উইকেট। রোহিত কুমার ৯.১ ওভারে ৪১ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। মুকেশ কুমার ৭ ওভারে ৪৭ ও শাহবাজ আহমেদ ১টি মেডেন-সহ ৮ ওভারে ৩১ রান দিয়ে একটি করে উইকেট নেন। আকাশ দীপ ২টি মেডেন-সহ ৮ ওভারে ২২ ও করণ লাল ১ ওভারে ৯ রান দিয়েছেন, উইকেট পাননি। মঙ্গলবার বাংলার পরবর্তী প্রতিপক্ষ হায়দরাবাদ।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications