Ranji Trophy: অভিমন্যুর সঙ্গে শতরান সুদীপের, নাগাল্যান্ডের বিরুদ্ধে ইনিংস জয় লক্ষ্য বাংলার

রঞ্জি ট্রফিতে এবার দ্বিতীয় জয় ছিনিয়ে নেওয়ার গন্ধ পেতে শুরু করল বাংলা। এমনকী সোভিমায় এলিট গ্রুপ-এ-র ম্যাচে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন দলের ইনিংস জয়ও অসম্ভব নয়। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে গ্রুপের শীর্ষস্থান এই রাউন্ডেও ধরে রাখতে পারবে লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন বঙ্গ ব্রিগেড।

প্রদীপ্তর ৬ উইকেট

প্রদীপ্তর ৬ উইকেট

প্রথম দিনের শেষে গতকাল নাগাল্যান্ডের স্কোর ছিল ৬২ ওভারে ৯ উইকেটে ১৬৬। এদিন খেলা শুরুর পর চতুর্থ বলেই নাগাল্যান্ডের ইনিংসে যবনিকা পতন ঘটে। ১৬৬ রানেই গুটিয়ে যায় নাগাল্যান্ডের প্রথম ইনিংস। চোপিসে হোপংকিউ (৭ বলে ৪)-র উইকেটটি তুলে নেন প্রদীপ্ত প্রামাণিক। বছর ২৪-এর এই স্পিনারের প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই সেরা বোলিং পারফরম্যান্স। ৪টি মেডেন-সহ ২৪.৪ ওভারে ৪৩ রান খরচ করে ৬টি উইকেট নেন প্রদীপ্ত।

অভিমন্যুর শতরান, কৌশিক ব্যর্থ

অভিমন্যুর শতরান, কৌশিক ব্যর্থ

এই ম্যাচেও বাংলার ওপেনিং জুটিতে বড় রান উঠল না। অভিষেক দাসের জায়গায় খেলছেন অভিমন্যু ঈশ্বরন। তিনিই ওপেন করতে নামেন কৌশিক ঘোষের সঙ্গে। কৌশিক ১০ বলে ৪ রান করে হোপংকিউয়ের বলে লেগ বিফোর হন। তৃতীয় ওভারের শেষ বলে বাংলার প্রথম উইকেটটি পড়ে ১০ রানে। যদিও অপর ওপেনার অভিমন্যু ঈশ্বরন দারুণ ছন্দ ধরে রাখলেন। বাংলাদেশ সফর সেরে তিনি বাংলা দলের সঙ্গে যোগ দেন। সেখানেও পেলেন শতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরি ঈশ্বরনের।

দুরন্ত ছন্দে ঈশ্বরন, উপেক্ষার জবাব ব্যাটেই

দুরন্ত ছন্দে ঈশ্বরন, উপেক্ষার জবাব ব্যাটেই

এই নিয়ে টানা চারটি ম্যাচে শতরান করলেন ঈশ্বরন। বাংলাদেশ সফরে ভারতীয় এ দলকে নেতৃত্ব দিতে যাওয়ার আগে বিজয় হাজারে ট্রফিতে ২১ নভেম্বর সার্ভিসেসের বিরুদ্ধে ১২২ রান করেছিলেন। এরপর ভারতীয় এ দলের হয়ে করেন ১৪১ ও ১৫৭। তারপর এদিন নাগাল্যান্ডের বিরুদ্ধে করলেন ২১৮ বলে ১৭০। রংসেন জোনাথনের বলে বোল্ড হওয়ার আগে অবধি তাঁর ইনিংস সাজানো ১৬টি বাউন্ডারি দিয়ে। সুদীপ ঘরামির সঙ্গে ঈশ্বরনের দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হলো ২২৪ রান। ঈশ্বরন এবারের আইপিএল নিলামে দল পাননি। তাঁর ব্যাটই যেন উপেক্ষার জবাব দিচ্ছে।

সুদীপের টানা দ্বিতীয় শতরান

সুদীপের টানা দ্বিতীয় শতরান

সুদীপ ঘরামি চলতি রঞ্জি ট্রফিতে দ্বিতীয় শতরানটি পূর্ণ করলেন এদিন। আগের ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০১। এদিন তাঁর নামের পাশে ১৭৮ বলে ১০৪ রান। মেরেছেন ১১টি চার ও ১টি ছয়। হোপংকিউই ফেরান ঘরামিকে। অনুষ্টুপ মজুমদার লেগ বিফোর হন জোনাথনের বলে, তাঁর সংগ্রহ ৫৭ বলে ৩০। দিনের শেষে বাংলার স্কোর ৮২ ওভারে ৪ উইকেটে ৩৩৬। ক্রিজে রয়েছেন অধিনায়ক মনোজ তিওয়ারি (২৩ বলে অপরাজিত ১৬) এবং শাহবাজ আহমেদ (৬ বলে অপরাজিত ১)। বাংলা ইতিমধ্যেই এগিয়ে রয়েছে ১৭০ রানে। খেলার বাকি আরও দুই দিন।

(ছবি- সিএবি মিডিয়া)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+