AUS vs IND: রঞ্জি ম্যাচেও শতরান, ঋতুরাজকে চাপে ফেলে বর্ডার-গাভাসকর ট্রফির আগে নির্বাচকদের বার্তা দিলেন ঈশ্বরণ

আগামী মাস থেকে শুরু হবে বহু প্রতীক্ষিত বর্ডার গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে কারা থাকবেন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। টেস্টের কোর গ্রুপের খুব একটা বদল হবে না। তবে ব্যাকআপ ওপেনার নিয়ে লড়াই জমজমাট হতে পারে। ঋতুরাজ গাইকোয়াড়কে প্রবল চাপে রাখছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার সমার্থক শব্দ এখন অভিমন্যু ঈশ্বরণ। দলীপ ট্রফি, ইরানি কাপের পর রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেও শতরান হাঁকালেন বাংলার এই ব্যাটার, সেইসঙ্গে বর্ডার গাভাসকর ট্রফির দল নির্বাচনের আগে নির্বাচকদের বার্তা দিলেন ঈশ্বরণ। উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে শতরান করলেন ঈশ্বরণ। ১২৭ রানে অরপাজিত থাকলেন ঈশ্বরণ।

প্রথম ইনিংসে ৫ রান করে আউট হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই জমাট ইনিংস খেলতে থাকেন। তৃতীয় দিনের শেষে ৭৮ রানে অপরাজিত ছিলেন, চতুর্থ দিনের সকালেই শতরান সম্পন্ন করেলন। দলীপ ট্রফিতে জোড়া শতরানের পর ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের হয়ে দুরন্ত শতরান করেন। এবার রঞ্জি ট্রফি র প্রথম ম্যাচেও শতরান এল তাঁর ব্যাট থেকে। শেষ আট ইনিংসে ঈশ্বরণের গড় ১৬০। কিন্তু টিম ইন্ডিয়ায় ব্রাত্য তিনি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় নির্বাচকরা দুইজন ওপেনারকেই দলে রেখেছেন। রোহিত শর্মা বং যশস্বী জয়সওয়ালের উপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। তবে অস্ট্রেলিয়া সফরে দলে থাকতে পারেন তৃতীয় একজন ওপেনার। প্রথমত রোহিত প্রথম ম্যাচে খেলতে পারবেন না। ফলে ওপেনিং জুটি নতুন করে সাজাতে হবে। তার পরেও লম্বা সিরিজে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এক ব্যাক আপ ওপেনারকে দলে রাখতে চাইছেন।

আগেই জানা গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে তৃতীয় ওপেনার হিসেবে ভারতীয় নির্বাচকরা আস্থা রাখতে পারেন ঋতুরাজ গাইকোয়াড়ের উপরেই। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ঋতুরাজই হতে পারেন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের তৃতীয় ওপেনার। কিন্তু ঈশ্বরণ যা পারফরম্যান্স করছেন তাতে দল নির্বাচনে তাঁকে নিয়েও ভাবতে হবে নির্বাচকদের।

ভারতের মূল দল ডনের দেশে যাওয়ার আগেই সেখানে দেশে যাবে ভারত 'এ' দল। অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে দু'টি ম্যাচ খেলবে ভারতীয় এ দল। এর পরে টিম ইন্ডিয়ার মূল দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় এ দল। ভারতীয় এ দলে যে ঈশ্বরণ থাকবেন তা স্পষ্ট। এখন দেখার শেষ পর্যন্ত বিরাট রোহিতদের সঙ্গে দলে জায়গা করে নিতে পারেন কিনা ঈশ্বরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+