অভিমণ্যু - অনুষ্টুপের দাপটে গুজরাটের বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্স বাংলার

রনজি ট্রফি-র কোয়ার্টার ফাইনালে গুজরাটের বিরুদ্ধে খেলছে বাংলা।

বৃহস্পতিবার গুজরাটে-র বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলা। রনজি ট্রফির গ্রুপ পর্বে লড়াকু পারফরম্যান্স দিয়ে উঠে আসা বাংলার ছেলেরা এদিনও লড়াই করল।

অভিমণ্যু - অনুষ্টুপের দাপট

এদিন টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় পার্থিব প্যাটেলের গুজরাট। সুদীপ চট্টোপাধ্যায় অসুস্থ থাকায় তাঁকে ছাড়াই এদিন প্রথম একাদশ বানায় বাংলা থিঙ্ক ট্যাঙ্ক। ১৩ রানে ওপেনার অভিষেক কুমার রমণকে হারায় তারা। ঋত্বিক চট্টোপাধ্যায় ও মনোজ তিওয়ারি পরপর উইকেট খুইয়ে যখন মনে হচ্ছিল বাংলা চাপে, তখনই বাংলাকে তুলে ধরেন অভিমণ্যু ইশ্বরণ ও অনুষ্টুপ মজুমদার। অভিমণ্যু শতরান করলেও একটুর জন্য শতরান হাতছাড়া হয় অনুষ্টুপের। অভিমণ্যু ইশ্বরণ ২৪৬ বলে ১২৯ রান করেন। তাঁর এদিনের ইনিংস সাজানো ১৭ টি চার দিয়ে। এদিকে অনুষ্টুপ করেন ৯৪ রান। এদিনের অনুষ্টুপের ইনিংস সাজানো ১১টি চার দিয়ে।

এই দুই ক্রিকেটারই রনজি-র গ্রুপ পর্বে ভালোই পারফরম্যান্স করেছিলেন , এদিনও ফের একবার দলকে সঠিক রাস্তা দেখিয়ে নিয়ে গেলেন তাঁরাই। যদিও এই দুই ক্রিকেটার আউট হতেই ফের একবার নড়বড় করে ওঠে বাংলার ইনিংস। দিনের শেষে বাংলার রান ৮৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১। দ্বিতীয় দিন বাংলার লক্ষ্য যদি স্কোরকে ৩৫০ -র কাছাকাছি নিয়ে যাওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+