টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে চান এই লেজেন্ড!
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে চান এই লেজেন্ড!
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন দক্ষিণ আফ্রিকার লেজেন্ড এবি ডি ভিলিয়ার্স। জানালেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়া শিবিরের হয়ে খেলার ইচ্ছা রয়েছে তাঁর। এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও হেড কোচ মার্ক বাউচারের সঙ্গে তাঁর নিয়মিত কথা হচ্ছে বলেও জানিয়েছেন এবিডি।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার হয়ে না খেললেও নিয়মিত ঘরোয়া ক্রিকেট ও বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগগুলি খেলে চলেছেন ৩৫ বছরের ক্রিকেটার। গত দুই বছরের আইপিএলে ডি ভিলিয়ার্সের পারফরম্যান্স উল্লেখযোগ্য। প্রথমবার অস্ট্রেলিয়ার বিগ বাশ লিগে খেলতে নেমেও শুরুটা দারুণ করেছেন এবিডি। ব্রিসবন হিটের জার্সিতে অ্যাডিলেড স্ট্রাইকারের বিরুদ্ধে ঝড়ো ৪০ রান করেছেন তিনি।
তিনি যে এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ফিট, তা আগেও জানিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। এবার সরাসারি অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকা দলে ফেরার ইঙ্গিত দিলেন এবিডি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি জাতীয় দলের হয়ে খেলতে চান। তিনি এখনও অনেক দূর যেতে তৈরি বলেও জানিয়েছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। আপাতত আইপিএলে ভালো পারফরম্যান্স করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন ডি ভিলিয়ার্স।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications