আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা এবি ডিভিলিয়ার্সের
সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই সরে দাঁড়ালেন কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স।
সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই সরে দাঁড়ালেন কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। মাত্র ৩৪ বছর বয়সে ফর্মের চূড়ায় থাকতে থাকতে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক টি২০ লিগগুলি তিনি খেলবেন বলেই মনে করা হচ্ছে।

এদিন ডিভিলিয়ার্স জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট, একদিনের ক্রিকেট ও টি২০ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন এবি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪টি টেস্ট, ২২৮টি একদিনের ম্যাচ ও ৭৮টি টি২০ ম্যাচ খেলেছেন এবি। যার অর্থ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে এবি ডিভিলিয়ার্সকে আর পাবে না প্রোটিয়া দল।
টেস্টে এবি ৮৭৬৫ রান করেছেন। একদিনের ম্যাচে করেছেন ৯৫৭৭ রান। দুই ধরনের ক্রিকেট মিলিয়ে ৪৭টি শতরান করেছেন তিনি। তার মধ্যে একটি রয়েছে সবচেয়ে দ্রুততম। যা মাত্র ৩০ বলে ২০১৫ বিশ্বকাপের সময় করেছিলেন এবি।












Click it and Unblock the Notifications