বিরাট-রোহিতের জুটি ভাঙতে শেষে আম্পায়ারের পরামর্শ নিয়েছিলেন এই অধিনায়ক!
বিরাট-রোহিতের জুটি ভাঙতে শেষে আম্পায়ারের পরামর্শ নিয়েছিলেন এই অধিনায়ক!
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মার জুটি ভাঙতে নাজেহাল হয়ে শেষে কিনা আম্পায়ারের কাছেই পরামর্শ চেয়ে বসেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সেরকম জবাবও পেয়েছিলেন তিনি। ঠিক কোন ম্যাচের কথা বলা হচ্ছে, তা জেনে নেওয়া যাক।

ভারত বনাম অস্ট্রেলিয়া
চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হয়েছিল। সিরিজের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও পরের দুটি ম্যাচ ভারতের ঝুলিতে গিয়েছিল। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

তৃতীয় ওয়ান ডে
বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছিল অ্যারন ফিঞ্চের দল। অস্ট্রেলিয়ার হয়ে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন স্টিভ স্মিথ। ৫৪ রান করেছিলেন মার্নাস লাবুশানে। ভারতের হয়ে ৪ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি।

ভারতের জবাব
জবাবে ৪৭.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ভারতের হয়ে সর্বোচ্চ ১১৯ রান করেছিলেন ওপেনার রোহিত শর্মা। ৮৯ রান করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ৩৫ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার।

বিরাট ও রোহিতের পার্টনারশিপ
বেঙ্গালুরুর ওই ম্যাচে ৬৯ রানে প্রথম উইকেট হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আউট হয়েছিলেন ওপেনার কেএল রাহুল। এরপর দ্বিতীয় ওপেনার তথা সহ অধিনায়ক রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলির মধ্যে ১৩৭ রানের পার্টনারশিপ হয়েছিল। সেই সৌজন্যেই ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া।

কী করেছিলেন ফিঞ্চ
ওই ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আউট করতে নাজেহাল হচ্ছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। ব্যতিব্যস্ত হয়ে পড়া অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ নাকি তখন স্কোয়ার লেগ আম্পায়ারের কাছে গিয়ে দুই ক্রিকেটারকে আউট করার পন্থা জানতে চেয়েছিলেন। আম্পায়ার মাইকেল গগ নিজেই এ কথা জানিয়েছেন। যদিও তিনি কৌশলে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছিলেন বলেও জানিয়েছেন গগ।












Click it and Unblock the Notifications