বিরাট কোহলিকে নিয়ে সতর্ক অ্যারন ফিঞ্চ, ভারতের বিরুদ্ধে রণকৌশল বদলে নামবে অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচে কাল মোহালিতে নামছে অস্ট্রেলিয়া। বিশ্বচ্যাম্পিয়নরা অবশ্য এই সফরে পূর্ণশক্তির দল নামাতে পারছে না। সেই কারণে রদবদল আনতে হচ্ছে পরিকল্পনাতেও। ভারত ফেভারিট হিসেবেই শুরু করবে। মোহালিতে আজ অবধি কোনও টি ২০ আন্তর্জাতিকে হারেনি মেন ইন ব্লু। অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে এখানে টি ২০ আন্তর্জাতিকে প্রথম জয় পেতে মুখিয়ে থাকবে।

বিরাটকে সমীহ

এশিয়া কাপে ভারতীয় দল চূড়ান্ত ব্যর্থ হলেও সবচেয়ে ইতিবাচক দিক বিরাট কোহলির ফর্মে ফেরা। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী বিরাটের ব্যাটিং গড় ও স্ট্রাইক রেট ছিল চমকপ্রদ। মোহালিতে তিনি দুটি টি ২০ আন্তর্জাতিকে একবারও আউট হননি, দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ। কোহলি একমাত্র ব্যাটার যাঁর মোট টি ২০ আন্তর্জাতিক রান এখানে একশোর উপর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ট্র্যাক রেকর্ডও বেশ ভালো। সেই বিরাটকে নিয়ে টি ২০ সিরিজের আগে সতর্ক অস্ট্রেলিয়া শিবির। অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, বিরাটকে ধর্তব্যে না আনা খুব সাহসী সিদ্ধান্তই বলে আমি মনে করি। ১৫ বছর ধরে তিনি যে ক্রিকেট খেলছেন তাতে যে কোনও ক্ষেত্রে তিনি সর্বকালের সেরাদের একজন। টি ২০ ক্রিকেটে তিনি যেভাবে নিজের খেলাকে উন্নত করেছেন তাতে তাঁর বিরুদ্ধে সঠিক পরিকল্পনা ও সেরা প্রস্তুতি নিতেই হয়। ৭১টি আন্তর্জাতিক শতরান রয়েছে, এক কথায় তিনি সুপার।

তিনে স্মিথ

অস্ট্রেলিয়া এই সিরিজে পাচ্ছে না চোটের কারণে ছিটকে যাওয়া মিচেল মার্শকে। ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টইনিসও ভারত সফরে আসেননি। মিচেল স্টার্কও হাল্কা চোটের কারণে বিশ্রামেরই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে পূর্ণশক্তির দল না পেয়েই টি ২০ বিশ্বকাপের মহড়ায় নামছে অ্যারন ফিঞ্চের দল। ফিঞ্চ জানিয়েছেন, তিনে ব্যাট করবেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ফিঞ্চের কথায়, আমরা স্মিথের দক্ষতা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। সব ফরম্যাটে তিনি অন্যতম সেরা ক্রিকেটার। তাঁর গেম সেন্স ও টেকনিক্যাল নানা বিষয়ে দক্ষতার কথাও উঠে এসেছে ফিঞ্চের বক্তব্যে। তবে অস্ট্রেলিয়া বাধ্য হয়ে স্মিথকে তিনে খেলালেও তিনি গত ২ বছরে এই পজিশনে ব্যাট করেছেন ১২টি ম্যাচে মাত্র ১ বার। সেটি গত টি ২০ বিশ্বকাপে মার্শ প্রথম একাদশের বাইরে থাকায়।

ভরসা ম্যাক্সওয়েল

স্মিথকে টি ২০ দলে অস্বস্তিতে রাখছে স্ট্রাইক রেট। বিশেষ করে টিম ডেভিড চলে আসায়। সিঙ্গাপুরের হয়ে খেলা ডেভিড অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবার খেলতে নামবেন মোহালিতেই। তিনি এলে নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার মাঝের ওভারের ব্যাটিং নিয়ে চিন্তা কমবে। স্মিথ শেষ ১২টি টি ২০ আন্তর্জাতিকে ৮ বার ব্যাট করেছেন। স্ট্রাইক রেট মাত্র ১০৭.২০। যা তাঁর কেরিয়ার স্ট্রাইক রেটের চেয়েও অনেকটাই কম। যদিও স্মিথের প্রতি আস্থা রাখছেন অজি অধিনায়ক। টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতের বিরুদ্ধে সিরিজে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথাও জানিয়েছেন ফিঞ্চ। মোহালির উইকেটে ঘাস দেখে এবং বল স্যুইং ও ক্যারি করবে ধরে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা। নেটে ভালো ছন্দে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে বাঁহাতে ব্যাট করতেও দেখা গিয়েছে। স্যুইচ হিট বা রিভার্স স্যুইপ কাল ম্যাচে কতটা খেলবেন সেটাও দেখার।

আত্মবিশ্বাসী ফিঞ্চ

অ্যাডাম জাম্পার সঙ্গে টিম ডেভিডের অফ স্পিন হতে পারে ফিঞ্চের বাজি। অস্ট্রেলিয়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে প্রথম একাদশে রাখতে পারে ক্যামেরন গ্রিনকে। যদিও গ্রিন অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপ দলে নেই। জিম্বাবোয়ে ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রিনের পারফরম্যান্সের প্রশংসা করেছেন অজি অধিনায়ক। বলেছেন, তিনি তিনটি ফরম্যাটে খেলতেই পারদর্শী। একদিনের আন্তর্জাতিক থেকে অবসরের পর ফিঞ্চ এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নামছেন। একদিনের আন্তর্জাতিকে তিনি অনেকদিন ধরেই রান পাচ্ছেন না। যদিও ওডিআই আর টি ২০ ফর্ম মেলাতে নারাজ ফিঞ্চ। টি ২০ বিশ্বকাপের আগে রান পেতে তিনি নিজেও মুখিয়ে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+