এক মরশুমে দুটি রেকর্ড ফিঞ্চের, একটি গৌরবের, অন্যটি চূড়ান্ত লজ্জার

এই আইপিএল মরশুমে ইতিমধ্যে একটি গৌরবের ও অন্যটি লজ্জার রেকর্ড গড়ে ফেলেছেন অ্যারন ফিঞ্চ।

আইপিএলের এই মরশুমে এখনও পর্যন্ত ব্য়াট হাতে ভয়ঙ্কর কেটেছে অস্ট্রেলিয়ার টি২০ স্পেশালিস্ট ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের। প্রথম ম্যাচ তিনি খেলেননি। ব্যক্তিগত কারণে দলের সঙ্গে ছিলেন না। দ্বিতীয় ম্য়াচ থেকে দলের সঙ্গে রয়েছেন। দুটি ম্যাচ খেলে লজ্জার রেকর্ড গড়েছেন তিনি। অথচ আইপিএলের শুরুতেই একটিও ম্যাচ না খেলেই অনন্য রেকর্ড গড়েন অ্যারন ফিঞ্চ। সবমিলিয়ে এক মরশুমে ইতিমধ্যে একটি গৌরবের ও অন্যটি লজ্জার রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

বিয়ে সেরে আইপিএলে

বিয়ে সেরে আইপিএলে

এবছর আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন অ্যারন ফিঞ্চ। প্রথম ম্যাচে খেলেননি। কারণ ভিক্টোরিয়ায় সেইসময়ে নিজের বিয়ে সারতে ব্যস্ত ছিলেন ফিঞ্চ। গার্লফ্রেন্ড এমি গ্রিফিথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। মেলবোর্নের কাছে একটি জায়গায় দুজনের রিসেপশনও ছিল।

ফিঞ্চের লজ্জার রেকর্ড

ফিঞ্চের লজ্জার রেকর্ড

সেই বিয়ে থেকে ফিরে এসে দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবের হয়ে নেমেই আরসিবি-র বিরুদ্ধে গোল্ডেন ডাক করেন ফিঞ্চ। অর্থাৎ প্রথম বলে আউট হন। তারপরে রাজস্থান রয়্যালস ম্যাচে পাঞ্জাব জিতলেও ফিঞ্চ ফের একবার গোল্ডেন ডাক করে প্রথম বলে আউট হন। যা নিঃসন্দেহে লজ্জার রেকর্ড।

গর্বের রেকর্ড

গর্বের রেকর্ড

এদিকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফিঞ্চ অনন্য রেকর্ড গড়েন। একমাত্র খেলোয়াড় হিসাবে এই নিয়ে সাতটি ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন তিনি। শুরু করেছিলেন রাজস্থান রয়্যালস দিয়ে। তারপরে দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত লায়ন্সে খেলার পরে এবছর কিংস ইলেভেন পাঞ্জাবে খেলছেন ফিঞ্চ।

আইপিএলে ফিঞ্চ

আইপিএলে ফিঞ্চ

ফিঞ্চ আইপিএলে এখনও পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলেছেন। ২৬.৭৩ গড়ে ১৬০৪ রান করেছেন। কোনও শতরানের ইনিংস না খেলতে পারলেও ১৩টি অর্ধশতরান ফিঞ্চ আইপিএলে করেছেন। তাঁর স্ট্রাইকরেট ১২৯.৮৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+