Aaron Finch: শেষ হয়ে গেল অ্যারন ফিঞ্চের ওডিআই কেরিয়ার, অন্তিম ম্যাচেও কথা শুনলো না ব্যাট

শেষ হয়ে গেল অ্যারন ফিঞ্চের ওডিআই কেরিয়ার, শেষ ম্যাচেও কথা শুনলো না ব্যাট

আন্তর্জাতিক এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে অ্যারন ফিঞ্চের দিকে নজর ছিল গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। তবে, ওডিআই কেরিয়ারের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক।

Aaron Finch: শেষ হয়ে গেল অ্যারন ফিঞ্চের ওডিআই কেরিয়ার, অন্তিম ম্যাচেও কথা শুনলো না ব্যাট

কেয়ার্নসের কেজালিস স্টেডিয়ামে কেরিয়ারের অন্তিম একদিনের ম্যাচে অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে এল মাত্র ৫ রান। ১৩ বলে ৫ রান করে টিম সাউদি'র বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ফিঞ্চ। দীর্ঘ দিন ধরেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ফিঞ্চ। ব্যাটে রান আসছিল না প্রত্যাশা মতো। কেরিয়ারের শেষ আটটি ইনিংসে মাত্র এক বারই দুই অঙ্কের রানে তিনি পৌঁছিয়েছিলেন। এই সময়ে তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন ফিঞ্চ এবং এক বার মাত্র ১ রান করেন তিনি। শেষ তিন ইনিংসে মধ্যে এক ইনিংসে সর্বাধিক পাঁচের বেশি রান তিনি করতে পারেননি। দীর্ঘ খারাপ ফর্মের কারণেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

শেষের দিকে অস্ট্রেলিয়ার তারকা এই ক্রিকেটার এক দিনের ক্রিকেটে নিজেকে মেলে ধরতে না পারলেও তাঁর ওডিআই কেরিয়ার একেবারেই খারাপ নয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার জার্সিতে ১৪৬ ম্যাচে ৫৪০৬ রান করেছেন তিনি।। ফিঞ্চের গড় রান ৩৮.৮৯। ১৭টি শতরান এবং ৩০টি অর্ধ-শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার যখন বল বিকৃতি কাণ্ডে অভিযুক্ত হন এবং তাঁদের নির্বাসিত করা হয়, তার পরই অস্ট্রেলিয়ার অধিনায়কের পদে আসেন ফিঞ্চ।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও অ্যারন ফিঞ্চ খেলা চালিয়ে যাবেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে। গত বছর তাঁর নেতৃত্বেই ২০২১ টি-২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপের পর সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন ফিঞ্চ। টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার আগেই অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অ্যারন ফিঞ্চ। কেন উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড দল শেষ ওডিআই ম্যাচের আগে গার্ড অব ওনর দেয় অ্যারন ফিঞ্চকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+