IPL 2022: কলকাতার জার্সিতে প্রথম ম্যাচেই রেকর্ড বুকে নাম তুলে নিলেন ফিঞ্চ, আইপিএল-এ এই কৃতিত্ব নেই কারোর

IPL 2022: কলকাতার জার্সিতে প্রথম ম্যাচেই রেকর্ড বুকে নাম তুলে নিলেন ফিঞ্চ, আইপিএল-এ এই কৃতিত্ব নেই কারোর

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল ২০২২-এ প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন অ্যারন ফিঞ্চ। এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। তবে, কলকাতার জার্সি মাঠে নামার সঙ্গেই এক নতুন নজির গড়লেন কলকাতা নাইট রাইডার্সে নবাগত এই ক্রিকেটার। আইপিএল-এ সব থেকে বেশি ফ্রাঞ্চাইজির হয়ে খেলার নজির গড়লেন ফিঞ্চ। মোট ৯টি ফ্রাঞ্চাইজির হয়ে খেলা হয়ে গেল অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটেরে অধিনায়কের।

IPL 2022: কলকাতার জার্সিতে প্রথম ম্যাচেই রেকর্ড বুকে নাম তুলে নিলেন ফিঞ্চ, আইপিএল-এ এই কৃতিত্ব নেই কারোর

আইপিএল-এর দীর্ঘ ১৫ বছরের ইতিহাসে বিশ্বের ধনীতম ক্রিকেট লিগে কোনও ক্রিকেটার এতগুলি ফ্রাঞ্চাইজির হয়ে খেললেননি কখনও। ২০১০ সালে আইপিএল-এ অভিষেক হয় অ্যারন ফিঞ্চে। তাঁর প্রথম আইপিএল ফ্রাঞ্চাইজি ছিল রাজস্থান রয়্যালস। এর পর দিল্লি ডেয়ারডেভিলস (দিল্লি ক্যাপিটলস), পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্স, কিংস ইলেভেন পাঞ্জাব (পাঞ্জাব কিংস) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন তিনি।

২০২২ আইপিএল-এর জন্য আয়োজিত মহা নিলামে অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটের অধিনায়ক অবিক্রিত রয়ে যান। কোনও ফ্রাঞ্চাইজি তাঁর বিষয়ে আগ্রহ দেখায়নি। হঠাৎ করেই ভাগ্য খুলে যায় ফিঞ্চের এবং সুযোগ চলে আসে পঞ্চদশ আইপিএল-এ খেলার। ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে নিলাম থেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে জৈব সুরক্ষা বলয়ে ক্রমাগত থাকার ফলে যাতে অবসাদগ্রস্ত না হয়ে পরেন সেই কারণে হেলস নিজেকে সরিয়ে নেন। যার ফলে তাঁর পরিবর্তন খোঁজা জরুরি হয়ে পরে কেকেআর-এর জন্য। হেলসের পরিবর্তন হতে পারে কোনও বড় নামই। আর অবিক্রিত তারকাদের মধ্যে সব থেকে বড় নাম ছিলেন অ্যারন ফিঞ্চ। তাঁকেই সই করায় নাইট রাইডার্স। তবে, ২০২১ টি-২০ বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি।

IPL 2022: কলকাতার জার্সিতে প্রথম ম্যাচেই রেকর্ড বুকে নাম তুলে নিলেন ফিঞ্চ, আইপিএল-এ এই কৃতিত্ব নেই কারোর

সর্বাধিক ফ্রাঞ্চাইজির হয়ে খেলেরা ক্ষেত্রে হেলসের ঠিক পরেই রয়েছেন দীনেশ কার্তিক। এই ভারতীয় উইকেটরক্ষক এখনও পর্যন্ত খেলেছেন ৭টি ফ্রাঞ্চাইজির হয়ে। রবীন উথাপ্পা, থিসারা পেরেরা, পার্থ্বীব প্যাটেল, ইশান্ত শর্মা, যুবরাজ সিং এবং ইরফান পাঠান প্রত্যেকেই ছ'টি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+