ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজে নামছে নতুন জার্সিতে? নজরে রাহুলের ক্যাপ্টেন্সি, বিশ্বরেকর্ডের প্রত্যাশা আমির খানের

আইপিএল শেষ হচ্ছে ২৯ মে রবিবার। তারপর থেকেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে ভারতীয় দলের বিশ্বরেকর্ডের। ৯ জুন পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকে ভারত যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে তাহলে টানা ১৩টি টি ২০ আন্তর্জাতিক জয় নিশ্চিত করে এককভাবে নয়া বিশ্বরেকর্ড গড়তে পারবে ভারতীয় দল।

কোথায় দেখা যাবে সিরিজ?

ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিজনি প্লাস হটস্টারে। সেই সিরিজের প্রতি ক্রিকেটপ্রেমীদের আকৃষ্ট করতে প্রচারেও চমক দিয়েছে সম্প্রচারকারী সংস্থা। প্রচারের মুখ হিসেবে তুলে ধরা হয়েছে আমির খানকে। ভারতের ১৩টি ম্যাচ জেতার বিশ্বরেকর্ডকে সামনে রেখেই চলছে প্রচার। ভারত টি ২০ বিশ্বকাপ থেকে শুরু করে এখনও অবধি টানা ১২টি টি ২০ আন্তর্জাতিক জিতে যৌথভাবে বিশ্বরেকর্ডের অংশ হয়েছে। ভারত ছাড়াও রোমানিয়া ও আফগানিস্তান ১২টি করে টি ২০ আন্তর্জাতিক টানা জিতেছে। এবার ভারত এককভাবে বিশ্বরেকর্ড গড়ার দোরগোড়ায়।

বিলিভ ইন ব্লু

বিলিভ ইন ব্লু

টি ২০ বিশ্বকাপে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়েছিল বিরাট কোহলির ভারত। রোহিত শর্মা অধিনায়কত্ব নেওয়ার পর দেশের মাটিতে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছে মেন ইন ব্লু। আমির খান বিজ্ঞাপনী প্রচারে বলেছেন, ভারত যখনই মাঠে নামে তখনই আলাদা এক অনুভূতি হয়। আইপিএলের পর ভারতের ক্রিকেটাররা ১৩টি টি ২০ আন্তর্জাতিক জিতে বিশ্বরেকর্ডের লক্ষ্যপূরণে নামবেন। যেমন হ্যাটট্রিক বল করার জন্য রান আপ নেওয়ার সময় আমরা সেই বোলারের জন্য গলা ফাটাই, তেমনই করতে হবে ঐতিহাসিক মুহূর্ত নিশ্চিত করতে মেন ইন ব্লুর জন্য। সকলকে ৯ জুন থেকে ভারতের খেলা দেখার জন্য আহ্বানও জানান আমির।

নতুন জার্সিতে?

নতুন জার্সিতে?

আমিরের এই বিজ্ঞাপনটি দেখেই আরেকটি জল্পনা তুঙ্গে উঠেছে। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, আমির যে জার্সি পরে প্রচারটি করছেন এবং আরও যাঁদের ওই জার্সিতেই দেশের হয়ে গলা ফাটাতে দেখা যাচ্ছে, তাতে সম্ভবত ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে নামবে নতুন জার্সি পরেই। টি ২০ বিশ্বকাপের আগে যে ধরনের জার্সি জনসমক্ষে আনা হয়েছিল। এটি তার চেয়ে আলাদা। সেটা বোঝা যাবে ভারত বিগত যে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক সিরিজগুলি খেলেছে তার জার্সির দিকে চোখ রাখলেই।

নজরে রাহুল

নজরে রাহুল

লোকেশ রাহুলরা নতুন ডিজাইনের জার্সি পরে নামবেন কিনা সেদিকে নজর যেমন থাকবে, তেমনই আতসকাঁচের তলায় থাকবে লোকেশ রাহুলের অধিনায়কত্ব। দক্ষিণ আফ্রিকার মাটিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ভারতের ক্ষেত্রে মোটেই ভালো নয়। দেশের মাটিতে রাহুল দল নিয়ে ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেদিকে নজর থাকবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের। রোহিত শর্মার উত্তরসূরীর দৌড়ে রাহুলের সঙ্গে রয়েছেন ঋষভ পন্থ। হার্দিক পাণ্ডিয়াকে পাঠানো হবে আয়ারল্যান্ড সফরে। তাঁর নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স ফাইনালেও উঠেছে। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস আইপিএলে খারাপ না খেললেও এলিমিনেটর থেকেই ছিটকে গিয়েছে। রাহুলের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠছে। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ বড় পরীক্ষা হতে চলেছে রাহুলদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+