ম্যাঞ্চেস্টার মহারণের আগে পাক ফ্যানের সঙ্গে কথার লড়াইয়ে আকাশ
রবিবার ১৬ জুন বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ। ম্যাঞ্চেস্টার মহারণ নিয়ে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। মাঠে বলার গড়ানোর আগে এবার সোশ্যাল মিডিয়া সরগরম।
ভারতের বিরুদ্ধে ১৬ জুনের মহারণের আগে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হেরে বসেছে পাকিস্তান দল। ম্যাচের শুরুতে অস্ট্রলিয়া দাপট দেখালেও স্লগ ওভারে আমিরের বোলিংয়ে ভর করে অজিদের ৩০৭ রানে বেঁধে ফেলেছিল পাকিস্তান। ব্যাট হাতে যদিও ভালো খেলতে না পারাতে ৪১ রানে ম্যাচ হেরে বসেছে সরফরাজরা। সেই নিয়ে খোঁচা দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
টুইটে সরফরাজের দলকে খোঁচা দিয়ে আকাশ লেখেন, 'সরফরাজ বলেছিল,বিশ্বকাপের অন্য দলগুলি পাকিস্তানকে ভয় পেয়ে সমীহ করবে। আমার মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান আজ এমন হতশ্রী খেলল যে এবার ওরা নিজেরাই নিজদের ভয় পাবে' প্রসঙ্গত আমিরের পাঁচ উইকেট প্রাপ্তি ও ওয়াহাবের দুরন্ত ৪৫ রানের ইনিংসের দাম দিতে পারেনি দল। একসময় মনে হয়েছিল অঘটন ঘটিয়ে অজিদের হারিয়ে দিতে পারে পাকিস্তান। অধিনায়ক সরফরাজ ক্রিজে থেকেও শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ জেতাতে পারেননি।
Every team is scared of Pakistan—Sarfraz
I’m sure Pakistan is equally scared of the Pakistan that turned up today to play against Australia 🇦🇺 #CWC19 #AusvPak
— Aakash Chopra (@cricketaakash) June 12, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এসব প্রসঙ্গ তুলেই পাকিস্তান দলকে কটাক্ষ করেন চোপড়া। তা দেখেই মেজাজ হারিয়ে টুইটারে এক পাক ফ্যান পাল্টা লেখেন, 'এই পাকিস্তানই ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল।' সঙ্গে ঐ ফ্যান আরও লিখেছেন, '১৬ জুন ম্যাঞ্চেস্টার মহারণে,পাক দল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিনের মতো লড়াকু মানসিকতায় ফিরে গেলে ভারতের কপালে দুঃখ রয়েছে।' পাক ফ্যানের সেই টুইটে পাল্টা দিয়েছেন আকাশও।
Zyada na uchal..agr 16 ko CT wali Pakistan agaye to tu ne muhn chupa rha hna ha https://t.co/DI5L3rW5cB
— Syed Muhammad Sohaib (@Bukhari88) June 12, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>টুইটে ঐ ফ্যানকে খোঁচা দিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার পাল্টা লেখেন,'পরিবর্তে বিশ্বকাপের পাকিস্তানকে দেখতেও তো পারি!' প্রসঙ্গত বিশ্বকাপের ভারতের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে রেকর্ড একেবারেই ভালো না পাকিস্তানের। পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬ বারের মুখোমুখি সাক্ষাতে ৬ বারই হেরে বসেছে পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচের আগে পাক ফ্যানের সঙ্গে আকাশের কথার লড়াই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Aur agar World Cup wali?? You are free to choose the edition of your liking ☺️🤗 love from India https://t.co/CZAfnVqmTa
— Aakash Chopra (@cricketaakash) June 12, 2019
Click it and Unblock the Notifications